Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    মেয়াদ শেষেও ফেরত পাচ্ছে না বীমা প্রিমিয়ামের টাকা

    আগস্ট ২২, ২০২২ ৩:৫৩ পূর্বাহ্ণUpdated:আগস্ট ২২, ২০২২ ৩:৫৩ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    অবিবেচক সিদ্ধান্তের মূল্য দিচ্ছে  রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা জীবন বীমা করপোরেশন (জেবিসি)। গ্রাহকের বিমা প্রিমিয়ামের টাকা দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত রেখে মেয়াদ শেষেও তা আর ফেরত পাচ্ছে না।

    মেয়াদোত্তীর্ণ হিসাবের অর্থ ফেরত চেয়ে করপোরেশনটি সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ মন্ত্রণালয়ে ডজন ডজন চিঠি লিখেও কোনো সাড়া পাচ্ছে না। যেমন- বেসরকারিখাতের ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডে দু'টি স্থায়ী আমানত হিসাব খুলে প্রায় ৪০ কোটি টাকা আমানত রাখে জেবিসি, যার মেয়াদ যথাক্রমে ২০১৮ সালের ফেব্রুয়ারি ও এপ্রিলে পূর্ণ হয়েছে। গত ৩১ জুলাই নাগাদ সুদাসলে এর পরিমাণ দাঁড়িয়েছে ৪৮.৪৬ কোটি টাকা।

    ২০১৮ সালে মেয়াদোত্তীর্ণের সময় থেকেই জেবিসি আমানত হিসাব দু'টি নগদায়নের সিদ্ধান্ত নিয়ে ফার্স্ট ফাইন্যান্সকে চিঠি দিয়ে অনুরোধ করলেও– জেবিসির টাকা দেয়নি আর্থিক প্রতিষ্ঠানটি। এই চার বছরে পাওনা টাকা চেয়ে বিমা কোম্পানিটি  ফার্স্ট ফাইন্যান্সকে ৩৮টি তাগিদপত্র দিয়েছে। কিন্তু, তাতে কোনো সাড়া পায়নি।

    এবিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগও বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকও ফার্স্ট ফাইন্যান্সের চেয়ারম্যানের কাছে দুটি এবং জীবন বীমার তহবিল যাতে ছাড় করা হয় সেজন্য ব্যবস্থা নিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবকে আরেকটি চিঠি দিয়েছে। কিন্তু, আমানতের টাকা ফেরত পাওয়ার কোন লক্ষণ দেখা যায়নি।

    জেবিসির আমানতের অর্থ ফেরত দিতে সর্বশেষ গত ১২ জুন বাংলাদেশ ব্যাংক থেকে ফার্স্ট ফাইন্যান্সের এমডিকে আরেকটি চিঠি দেওয়া হয়েছে। এতকিছুর পরও রুগ্ন আর্থিক অবস্থার কারণে ফার্স্ট ফাইন্যান্স কর্তৃপক্ষ আমানতের টাকা ফেরত দেয়নি বলে গত জুলাই বাংলাদেশ ব্যাংককে লিখিতভাবে জানিয়েছেন জেবিসির এমডি মো. সাইফুল ইসলাম। দুর্বল আর্থিক অবস্থার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড সাধারণ গ্রাহকের আমানতের অর্থও ফেরত দিতে পারছে না।

    আমানতের টাকা ফেরত পেতে, জেবিসির একই অবস্থা হয়েছিল পদ্মা ব্যাংকে টাকা রেখে, যা তখন ফারমার্স ব্যাংক নামে ছিল। ব্যাংকটির সাতটি হিসাবে ১০৯ কোটি টাকা আমানত রেখেছিল জীবন বীমা করপোরেশন। ভিন্ন সময় নবায়ন শেষে ২০১৮ সালে সবক'টি আমানত হিসাব মেয়াদোত্তীর্ণ হয়। তখন থেকে আমানত নগদায়নের জন্য পদ্মা ব্যাংককে ২৬টি তাগাদাপত্র এবং পাঁচটি ডিও লেটার-সহ মোট ৩১টি চিঠি দিয়েছে জেবিসি। কিন্তু তা সত্ত্বেও নগদায়ন করেনি ব্যাংকটি।

    ওই সময় সুদাসলে পদ্মা ব্যাংকের কাছে পাওনা দাঁড়ায় ১২৫ কোটি টাকা। কিন্তু, এই অর্থ পরিশোধের আর্থিক সঙ্গতি না থাকায় ব্যাংকটি পরিশোধের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দেয় জেবিসিকে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া সাত বছর মেয়াদি এই আমানতে সুদ ধার্য করা হয় ৬ শতাংশ, প্রস্তাবটি জীবন বীমা মেনে নেয়।

    গত বছর পদ্মা ব্যাংককে যখন এ সুযোগ দেওয়া হয়, জেবিসির তখনকার এমডি মো. জহুরুল হক বলেছিলেন, "মন্দের ভালো হিসেবে পদ্মা ব্যাংকের প্রস্তাব আমরা মেনে নিয়েছি। যেহেতু তারা টাকা দিতে পারছে না, সেক্ষেত্রে টাকা আদায় করতে আমাদের মামলা করতে হতো। মামলা করে টাকা আদায় করাও সময়ের ব্যাপার।"

    এদিকে, বেসরকারিখাতের মধুমতি ব্যাংকের মতিঝিল শাখায় তিন কোটি টাকা আমানত রেখেছিল জেবিসি, যার মেয়াদোত্তীর্ণ হয় ২০২১ সালের ৫ মার্চ। তার দু'দিন আগেই জেবিসি আমানত হিসাবটি নগদায়নের সিদ্ধান্ত জানিয়ে চিঠি দিলে ৭ মার্চ ব্যাংকটি শুধু এক বছরের সুদ পরিশোধ করে এবং ১৪ মার্চ আমানতের মূল অর্থ নগদায়ন করে।

    বাংলাদেশ ব্যাংককে লেখা চিঠিতে জীবন বীমার এমডি বলেছেন, আমানত হিসাবটি নগদায়ন করে দিতে মধুমতি ব্যাংক ৭ দিন দেরি করেছে। এই সাত দিনের জন্য ৪০,২৭৪ টাকা পাওনা দাবি করে জেবিসি ১০টি তাগিদপত্র দিলেও তা পরিশোধ করছে না ব্যাংকের মতিঝিল শাখা।

    এছাড়া, আইসিবি ইসলামী ব্যাংক থেকেও আমানতের টাকা ফেরত পাচ্ছে না জেবিসি। নিয়মিত বিরতিতে ব্যাংকটিকে তাগাদাপত্র দিয়েও কোন সাড়া পাচ্ছেন না করপোরেশনের কর্মকর্তারা।

    জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, "এটা জনগণের টাকা, মুনাফার উদ্দেশ্যে বিনিয়োগ করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ার পরই ফেরত দেওয়ার কথা। কিন্তু, তারা (ব্যাংকগুলি এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলি) টাকা ফেরত না দেওয়ার কারণে জেবিসিকে সমস্যায় পড়তে হয়েছে।" তিনি বলেন, "টাকা নগদায়ন করতে বারবার তাগাদা দেওয়া হয়েছে, তারপরও তারা কর্ণপাত করছে না। কীভাবে সেই টাকা আদায় করা যায়, তা ভাবা হচ্ছে। আলোচনাও চলছে।"

    সংশ্লিষ্টরা জানান, দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সাধারণ আমানতকারীদের কাছ থেকে খুব বেশি আমানত পায় না। ফলে সরকারি প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের দিকে এসব প্রতিষ্ঠানের ঝোঁক থাকে বেশি। অনেক সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মোটা অংকের আমানত পাওয়ার জন্য ওই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের ঘুষ হিসেবে কমিশনও দেয়া হয়। ফলে রাষ্ট্রায়ত্ত সংস্থা- অনেক দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত রেখে নির্ধারিত সময়ে তা ফেরত পায় না।

    জেবিসির আমানত রাখার ক্ষেত্রেও এ ধরণের কোনো ঘটনা ঘটেছে কি-না, তা জানা যায়নি। এ বিষয়ে করপোরেশনের এমডি সাইফুল ইসলামকে প্রশ্ন করলে তিনি বলেন, এসব আমানত রাখা হয়েছে আমার যোগদানের আগেই।

    বর্তমানে কোন কোন প্রতিষ্ঠানে জেবিসির মোট কত টাকা আমানত আছে, তা জানাতে চাননি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে ২০২০ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জেবিসির আমানতের পরিমাণ ছিল প্রায় ৭৬০ কোটি টাকা।
    #

    অকা/ বীখা/ দুপুর, ২১ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত রেখে বিমা প্রিমিয়ামের টাকা মেয়াদ শেষেও ফেরত পাচ্ছে না

    এই বিষয়ে আরও সংবাদ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    বীমা কোম্পানিতে জাল শিক্ষা সনদে প্রায় ১৫ জন এমডি
    ভুয়া শিক্ষাসনদে সোনালী লাইফের ভারপ্রাপ্ত এমডি পদে রফিকের ৩০ মাস!

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.