Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ২০ বৈশাখ, ১৪৩৩ | ৩ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    নগদ ডলার ছাড়াই পণ্য আমদানি করে রফতানি আয়ের ডলার দিয়ে তা পরিশোধ করা যাবে

    মার্চ ১১, ২০২৪ ৪:৩৪ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ডলারের ওপর চাপ কমাতে পণ্য বিনিময় ব্যবস্থায় বা কাউন্টার ট্রেড পদ্ধতিতে আমদানি-রফতানির দায়-দেনা নিষ্পত্তির বিধান চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে কোনো নগদ ডলার ছাড়াই পণ্য আমদানি করে রফতানি আয়ের ডলার দিয়ে তা পরিশোধ করা যাবে। এ সুবিধা আপাতত কেবল রফতানিকারক প্রতিষ্ঠানগুলোই পাবে।

    এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি নীতিমালা জারি করা হয়েছে। একটি সার্কুলারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদেরকে জানিয়েছে। একই সঙ্গে এ বিষয়টি ব্যাংকগুলোর সংশ্লিষ্ট গ্রাহকদেরকে জানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে পণ্য আমদানির এলসি খুলতে আগাম ডলারের সংস্থান করতে হয়।

    একই সঙ্গে আমদানির দায় ওই ডলার দিয়ে পরিশোধ করতে হয়। নতুন ব্যবস্থায় আমদানির জন্য কোনো ডলারের সংস্থান করতে হবে না। বিদেশি গ্রাহকের সঙ্গে চুক্তি করে বাকিতে পণ্য আমদানি করা যাবে। এ জন্য গ্রাহককে দেশি ব্যাংকগুলোতে একটি হিসাব খুলতে হবে। ওই হিসাবে টাকা জমা রাখতে হবে। এর বিপরীতে রফতানির ডলার এলে তা দিয়ে টাকাকে ডলারে রূপান্তর করে আমদানির দায় শোধ করা যাবে। এ ধরনের হিসাবকে ‘এসক্রো অ্যাকাউন্ট’ বলে। তবে এ হিসাবে থাকা ডলার বা টাকার বিপরীতে গ্রাহককে কোনো সুদ দেওয়া যাবে না। গ্রাহক ইচ্ছে করলে বিদেশেও বৈদেশিক মুদ্রায় এ হিসাব খুলতে পারবে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। দেশের ব্যাংকগুলোতে এ হিসাব খুললে কোনো অনুমতির প্রয়োজন হবে না। এ হিসাবে লেনদেনের বিবরণী কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।

    এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, বর্তমানে বাজারে ডলারের ওপর যে চাপ রয়েছে তা কমানোর লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে আমদানিকারকরা নিজস্ব ব্যবস্থায় বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ডলার ছাড়াই আগাম পণ্য নিয়ে আসতে পারবেন। এতে ডলারের সংস্থান করে এলসি খোলার চাপ থাকবে না। আপাতত এ সুবিধা কেবল রফতানিকারকরা পাবেন।

    সার্কুলারে বলা হয়, এ পদ্ধতিতে আমদানি করতে হলে গ্রাহককে এসক্রো হিসাব খুলে এতে টাকা জমা রাখতে হবে। ব্যাংক এর বিপরীতে এলসি খুলতে পারবে। গ্রাহকের অন্য রফতানির আয় দেশে এলে তা দিয়ে এসক্রো হিসাব সমন্বয় করতে হবে। দেশি ব্যাংকগুলো গ্রাহকের পক্ষে এসক্রো হিসাব পরিচালনা করবে। এ ক্ষেত্রে গ্রাহকের পণ্য আমদানি-রফতানির সব তথ্য সম্পর্কে ব্যাংককে নিশ্চিত হতে হবে। এ প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে বাণিজ্য চালাতে হলে এসক্রো হিসাবে ভারসাম্য রক্ষা করতে হবে। এর মাধ্যমে পরিচালিত সব ধরনের আমদানি রফতানি পণ্যের মূল্য প্রতিযোগিতামূলক ভিত্তিতে করতে হবে। কোনো ক্ষেত্রেই কম বা বেশি করা যাবে না।

    অকা/ব্যাংখা/সকাল/১১ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    নগদ ডলার ছাড়াই পণ্য আমদানি করে রফতানি আয়ের ডলার দিয়ে তা পরিশোধ করা যাবে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    ট্রেজারি বন্ডের সুদহারে উল্লম্ফন: ব্যাংক ঋণের ব্যয় বাড়ছে সরকারের

    আরো বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.