Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    নেদারল্যান্ডসে দুই দিনব্যাপী ‘বেস্ট অব বাংলাদেশ’ প্রদর্শনী শুরু

    এপ্রিল ১৬, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ21
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেক্স ●
    দ্বিতীয়বারের মতো ‘বেস্ট অব বাংলাদেশ’ নামে এই আয়োজন করছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই)। এই আয়োজনে সহায়তা করছে পিডিএস লিমিটেড, সিটি ব্যাংক ও কেডিএস গ্রুপ। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপও (বিডা) এই সম্মেলন ও প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করছে। বিএইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    এবারের দুই দিনব্যাপী এই আয়োজন আমস্টারডাম বেয়ার্স ভ্যান বারলেজে আয়োজিত হবে। এতে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র, তথ্য–প্রযুক্তি, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, বীজ, পোলট্রি, পাট ও হস্তশিল্প আর্থিক খাত এবং স্টার্টআপ—এই আট খাতের ৪০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। তারা নিজেদের উদ্ভাবনী পণ্য, টেকসই ব্যবস্থাপনা, সার্কুলারিটি এবং স্বচ্ছতার ত্রেগুলো প্রদর্শন করবে। এতে দেড় হাজারের বেশি দর্শনার্থী অংশ নেবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।

    ইউরোপের দেশ নেদারল্যান্ডসে ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’ শীর্ষক সম্মেলন ও প্রদর্শনী। এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশি পণ্য ও সেবা বিদেশি ক্রেতাদের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এই আয়োজনের উদ্দেশ্য।

    আয়োজকেরা জানান, দুই দিনের সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপরে (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ইউরোপিয়ান এক্সর্টানাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) দণি এশিয়ার প্রধান চালর্স হোয়াইটলি, নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ, নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল করপোরেশনের মহাপরিচালক প্যাসকেল গ্রোটেনিয়াস, পিডিএসের এক্সকিউটিভ ভাইস চেয়ারম্যান পলক সেথ, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা মোস্তাফিজ উদ্দিন। সব মিলিয়ে পাঁচটি অধিবেশনে হবে।

    এবারের প্রদর্শনীতে অস বাংলা জুটেক্স, অ্যাগ্রোনোচেইন, ব্রেইন স্টেশন ২৩, বিজেআইটি গ্রুপ, বন্ডস্টেইন টেকনোলজিস, কান্ট্রি অ্যাগ্রো, সেন্ট্রোটেক্স, ক্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি, ডেলমাস অ্যাপারেলস, নিট এশিয়া, কেডিএস গ্রুপ, লাল তীর সিড, লেদারিনা, ম্যাপড ইন বাংলাদেশ, মেরিডিয়ান ফুডস, নোইজ জিনস, নুরিশ ফিডস, গুড আর্থ, স্মার্টটেক্স, প্যাসিফিক নিট, প্যাডকস জিনস, পোলকা ফেক্স, প্রাণ ফুডস, প্যারাগন গ্রুপ, রাইজিং গ্রুপ, শিন শিন অ্যাপারেলস, রিভার্স রিসোর্স, টারাঙ্গো, তুর্জ টেক্স, টিম গ্রুপ, সিমকো স্পিনিং অ্যান্ড টেক্সটাইলসসহ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে।

    ২০২৩ সালের ৪ ও ৫ সেপ্টেম্বর আমস্টারডামের গ্যাশউডার ওয়েস্টারগাস ভেন্যুতে প্রথম বেস্ট অব বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল। ●

    অকা/শিবা/ফর/রাত/১৬ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    লন্ডনের রয়্যাল রিজেন্সিতে একসঙ্গে গাইছেন নচিকেতা ও জয় শাহরিয়ার

    হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ

    প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর

    জীবন বীমায় আসছে যে সব পরিবর্তন

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    গ্যাস সংকটে হাঁসফাঁস রাজধানী, তার ওপর এলপিজি’র দাম বৃদ্ধি

    আমদানির খবরে বাজারে কমছে কাঁচা মরিচের দাম

    ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

    তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.