ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয়বারের মতো দণি এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রফেশনাল পুরস্কার ‘সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
১১ নভেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোর হোটেল সিনামোন লেকসাইডে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস-সাফা কর্তৃপক্ষ ২০২৩ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা ও মূল্যায়নে সব ক্যাটাগরিতে সর্বোচ্চ মান অর্জন করায় ন্যাশনাল লাইফ ইন্সু্যুরেন্সকে এই পুরস্কার প্রদান করে। ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: কাজিম উদ্দিন ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার প্রবীর চন্দ্র দাস এফসি দণি এশিয়ার গৌরবময় এই প্রফেশনাল অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। অ্যাওয়ার্ডটি তুলে দেন সাফার প্রেসিডেন্ট হেসানা কুরুপপু। অনুষ্ঠানে জুরি বোর্ডের চেয়ারপারসন অনোজি ডি সিলভাসহ সাফার নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/রাত/১৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

