দেশে বেসরকারি বীমা ব্যবসায় অসামান্য অবদান রাখায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটিকে সাস্টেনেবল ইন্স্যুরেন্স কোম্পানির স্বীকৃতি দিয়েছে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট। একই সাথে দ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে অগ্রগতি ও উন্নতির জন্য কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: কাজিম উদ্দিনকে বীমা খাতের বেস্ট সিইও অব দ্য ইয়ার স্বীকৃতি দিয়েছে দণি এশিয়ার এ সংস্থাটি।
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ২০ ডিসেম্বর এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: কাজিম উদ্দিনের হাতে অ্যাওয়ার্ড দু’টি তুলে দেন সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট কর্তৃপ। ন্যাশনাল লাইফ চতুর্থবারের মতো এই অ্যাওয়ার্ড অর্জন করল। দণি এশিয়ার সম্মানজনক এই অ্যাওয়ার্ড গ্রহণ করায় কোম্পানির সিইও মো: কাজিম উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/সন্ধ্যা/২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

