প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সম্প্রতি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর সঙ্গে গ্রুপ বীমার চুক্তি স্বার করেছে। প্রগতি লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. জে. আজিম ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দিন আহমেদ স্ব স্ব প্রতিষ্ঠানের পে চুক্তিপত্রে স্বার করেন।
চুক্তির অধীনে প্রগতি লাইফ, শাহজালাল ইসলামী ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারী গ্রুপ বীমা সেবা প্রদান করবে। চুক্তি স্বার অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (গ্রুপ বীমা) মো: রফিকুল আলম ভূঁইয়া এবং ইভিপি (গ্রুপ বীমা) মীর মো: শফিউল আলম কমল এবং শাহজালাল ইসলামী ব্যাংক এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মাইনুদ্দিন চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আক্তার হোসেন, এসইভিপি ও সিএফও মো: জাফর সাদেক, এফসিএ এবং এসভিপি ও প্রধান, মানবসম্পদ বিভাগ এ কে এম হাসান রহিম উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/রাত/৩০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

