Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    প্রগ্রেসিভ লাইফের কর্মকর্তা জহিরের পাওনা দ্রুত পরিশোধের জন্য আইডিআরএ’র নির্দেশ

    আগস্ট ২৭, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ41
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    চৌধুরী মো. শাহেদ ●

    প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সাবেক কোম্পানি সচিব ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহির উদ্দিনের আর্থিক পাওনা দ্রুত পরিশোধের জন্য কোম্পানিটিকে দেশের বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)  আজ ২৭ আগস্ট নির্দেশ দিয়েছে।

    কর্তৃপক্ষের সূত্র অর্থকাগজকে জানায়, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সাবেক এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে কোম্পানি থেকে তার চাকরির বেতন ও অন্যান্য পাওনা আদায়ের জন্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আবেদনের মাধ্যমে  নিয়মিত যোগাযোগ করছিলেন।

    আজ আইডিআরএ’র পরিচালক মোহাঃ আব্দুল মজিদ স্বাক্ষরিত এক স্মারকে (৫৩.০৩.০০০০.০৭১.২৭.০০৩.২৪.৪) প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তাকে ৭ কার্যদিবসের মধ্যে মো. জহির উদ্দিনের দাবীকৃত আইনসঙ্গত পাওনা ৩৯ লাখ ৭৮ হাজার ১২০ টাকা পরিশোধ করে দেওয়ার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হয়। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর দায়িত্বশীল একজন কর্মকর্তা অর্থকাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    কর্তৃপক্ষের সে নির্দেশে স্মারক পত্রে একই বিষয় উল্লেখ করে ২ জুলাই ও ১৫ আগস্ট জহির উদ্দিনের আর্থিক পাওনাদি পরিশোধের ব্যাপারে নিষ্পত্তি করার জন্য বলা হয়। কিন্তু তার পাওনা পরিশোধে কোম্পানি তা আমলে নেয়নি। এতে বলা হয়, জহির উদ্দিনের আর্থিক পাওনাদি পরিশোধের ক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে কোন কিছু কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি। যা অনাভিপ্রেত এবং কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করার নামান্তর।

    ভূক্তভোগী কর্মকর্তা মোঃ জহির উদ্দিন, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা, কোম্পানির চেয়ারম্যানের স্টাফ অফিসার এবং আইডিআরএ’র সদস্যদের সহকারীদের অনুলিপি দেওয়া হয়েছে।

    মোঃ জহির উদ্দিন অর্থকাগজকে জানান,  ২০২৩ সালের ৩১ জুলাই প্রগ্রেসিভ লাইফ থেকে জহির উদ্দিনকে বের করে দেওয়া হয়! ‘কোম্পানিতে তার প্রয়োজন নেই’ জানিয়ে বেআইনি কোম্পানি পর্ষদের ভাইস চেয়ারম্যান বজলুর রশিদ ও তার কথিত ‘মাস্তান বাহিনীর’ নেতা কম্পিউটার অপারেটর বেলাল ও তার সহযোগীদের মাধ্যমে কোম্পানি থেকে তাকে বের করে দেন বলে জহির সংবাদপত্রে অভিযোগ করেন।

    প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সাবেক কোম্পানি সচিব ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহির উদ্দিনের আর্থিক পাওনা দ্রুত পাবেন বলে আশা প্রকাশ করেছেন। তার ব্যাপারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চিঠিটি তার হস্তগত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দের সঙ্গে তিনি আজ সে জন্য মন্তব্য প্রদান করেছেন। ●

    অকা/বীখা/প্র/রাত/২৭ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    বীমা কোম্পানিতে জাল শিক্ষা সনদে প্রায় ১৫ জন এমডি
    ভুয়া শিক্ষাসনদে সোনালী লাইফের ভারপ্রাপ্ত এমডি পদে রফিকের ৩০ মাস!

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.