বাংলাদেশের বেসরকারি জীবন বীমা কোম্পানি প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের ১৩তম সভা ৫ ডিসেম্বর কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী সভাপতিত্বের দায়িত্ব পালন করেন। সভায় উপস্থিত ছিলেন প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কোম্পানি সচিব ফরহাদ উদ্দিন, সিএফও শহিদুল ইসলাম, সদস্য সচিব অধ্যাপক মাওলানা এবিএম মাসুম বিল্লাহ, সদস্য মুফতি মাওলানা মোঃ সাইফুল কাবির, প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল-মারুফ মাদানীসহ অনেকে। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/রাত/৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

