২৮ জুলাই দেশের বেসরকারি জীবন বীমা প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর শরীয়াহ কাউন্সিলের ১৫তম সভা কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় শরীয়াহ কাউন্সিলের সদস্য ড: মাওলানা আবু সালেহ পাটওয়ারী সভাপতির দায়িত্ব পালন করেন। সভায় উপস্থিত ছিলেন প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর চেয়ারম্যান সামির সেকান্দার, কোম্পানি সচিব ফরহাদ উদ্দিন, সিএফও মো. শহিদুল ইসলাম, আমন্ত্রিত অতিথি মোহাম্মদ এনাম উদ্দিন ও শরীয়াহ বোর্ডের সদস্য সচিব অধ্যাপক মাওলানা এবিএম মাসুম বিল্লাহ, প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল-মারুফ মাদানী ও মুফতি মাওলানা মো. সাইফুল কবির। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/রাত/২৮ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 9 months আগে

