Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাজেটের অর্থ কোথায় যাচ্ছে, সেটার বিষয়ে প্রশ্ন তোলা উচিত

    জুন ১২, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন  ●
    ঢাবির সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (সিবিপি) আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেছেন, দেশের টাকা বিদেশে নিয়ে গিয়ে যারা কোম্পানি খুলছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন জানতে চেয়েছেন ঢাকা। ‘দেশের অর্থ নিয়ে গিয়ে যারা বিদেশে কোম্পানি খুলছেন, তাদের পরিচয় জানাতে আমাদের অসুবিধা কোথায়? তারা যদি প্রোপার চ্যানেলে টাকা পাঠিয়ে না থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না? এ আইনগুলো কারা তৈরি করেছেন। কেন তৈরি করেছেন।’ ‘প্রস্তাবিত বাজেট ২০২৪-২৫: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরীর ভার্চুয়াল ক্লাসরুমে এর আয়োজন হয়।

    ঢাবির উপাচার্য বলেন, ‘আমাদের অর্থনীতির যে স্বাস্থ্য, এখান থেকে বেশকিছু টাকা বিদেশে চলে গেছে। এটা যদি আমাদের দেশের জন্য ভালো হয়, তাহলে আরো টাকা যাক বিদেশে। আর যদি ভালো না হয়, তাহলে আমাদের জানতে কী অসুবিধা আছে, এরা কারা কারা কোম্পানি খুলেছেন। এদেরকে যদি চিহ্নিত করা যায়, তাহলে প্রতি বছর বাজেটে আর নাই নাই শুনতে হবে না।’

    পৃথিবীর টেক অব ইকোনমির উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘জাপান আশির দশকে বিনিয়োগ করল চীনে। চীন সেখান থেকে তাদের টেকনোলজি রপ্ত করে আজ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অর্থনীতির দেশ। আর আমাদের টাকা চলে যাচ্ছে ধনী দেশে। এসব টাকা যদি প্রপার চ্যানেলে না গিয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য যদি কোনো ইনস্ট্রুমেন্ট থাকে, তাহলে ব্যবস্থা কেন নেয়া হয় না।’

    অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে যদি কোনো রিটার্নই না থাকে, তাহলে প্রতি বছর কেন এটা দেয়া হচ্ছে। আমি আশা করব, কালো টাকার মালিকরা উৎসাহ পাবেন। তারা কালো টাকা সাদা করবেন। আর যদি তারা এবার এ সুযোগ যথাযথভাবে না নেন, তাহলে আগামী বছর তাদের চিহ্নিত করা হোক।’

    সম্মাননীয় অতিথির বক্তব্যে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘বাজেটের অর্থ কোথায় যাচ্ছে, সেটার বিষয়ে আলোচনা ও প্রশ্ন তোলা উচিত। বড় বিনিয়োগ পাতালে হচ্ছে। যার থেকে রিটার্ন আসবে না। বেশি প্রয়োজন ন্যায্যতা নিশ্চিত করা। দরিদ্ররা অবিচারের কারণে আরো দরিদ্র হচ্ছে।’

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. তৈয়েবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি পরিচালক ড. এম আবু ইউসুফ। আলোচনায় অংশ নেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান ড. এমএ রাজ্জাক।  ●

    অকা/শিবা/ফর/দুপুর/ ১২ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ঢাকা বিশ্ববিদ্যালয় বাজেট

    এই বিষয়ে আরও সংবাদ

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ

    দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে বাজেট পাস

    সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

    সিপিডি ও ক্রিশ্চিয়ান এইডের যৌথ সংলাপ
    কর বৈষম্যের বৃত্তে বন্দী এবারের বাজেট

    রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এনবিআর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অনুমোদন
    এক প্ল্যাটফর্মে মিলবে সব বিনিয়োগ সেবা

    নতুন আমদানি নীতির চূড়ান্ত অনুমোদন
    এলসির বিকল্পে সেলস কনট্রাক্টে আমদানির সুযোগ

    জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলার

    একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন এমবাপ্পে

    অবশেষে থামল মরক্কোর অবিশ্বাস্য জয়রথ

    মরক্কোর স্বপ্নভঙ্গ; ফাইনালের স্বপ্নে বিভোর ফ্রান্স

    ফ্ল্যাট বিক্রিতে ধস, আবাসন খাতে নেমেছে সংকট

    ভালো কোম্পানির শেয়ারে আসছে ‘ডে নেটিং’ সুবিধা

    বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ

    এক স্বশিক্ষিত শিল্পীর সাম্রাজ্য: নরসিংদীর আলামিনের হাহাকার

    ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা

    সিজেএফডি’র নতুন সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

    কিংবদন্তি কণ্ঠ বনি টাইলারের বিদায়

    এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫ মনোনয়ন ‘দ্য পিট’-এর, নজরে ‘হ্যাকস’ও

    সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার

    ফ্রেইট ফরোয়ার্ডার্স বিধিমালায় যে জটিলতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.