Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বীমা খাতে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা

    আগস্ট ১১, ২০২৪ ২:৫২ অপরাহ্ণUpdated:আগস্ট ১১, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ228
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বীমা খাতে অরাজকতা সৃষ্টি করতে সামাজিক যোগযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। বীমা খাতে সংস্কারের নামে নিয়ন্ত্রক সংস্থাসহ এ খাতের বিভিন্ন সংগঠনের নামে নানা কুৎসা রটানো হচ্ছে, ছড়ানো হচ্ছে ভিত্তিহীন ও আপত্তিকর তথ্য। তা জানিয়ে আজ (১১ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে দেশের বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)।
    বলা হয়, অভিযোগ উঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ব্যাংক বীমা প্রতিদিন’ নামক একটি ফেসবুক পেইজ থেকে এই অপতৎপরতা চালানো হচ্ছে। এই অপতৎপরতার অংশ হিসেবে ভিডিও বক্তব্যও প্রচার করা হচ্ছে। এমন কি রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের কর্মীদের চলমান আন্দোলনের ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করে আইডিআরএ এবং বিআইএফ’র বিরুদ্ধে আন্দোলনের জন্য সবাইকে জমায়েত হওয়ার আহবান জানানো হয়।
    ব্যাংক বীমা প্রতিদিন নামক ফেসবুক পেইজটিতে গিয়ে দেখা যায়, ভিডিও বক্তব্যসহ বেশিরভাগ পোস্ট দিচ্ছেন ‘ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এসোসিয়েশন বাংলাদেশ’ নামক সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জিএম সজল। ‘হত্যার হুমকি দেয়া হচ্ছে’ দাবি করে জিএম সজল পাল্টা হুমকিও দিচ্ছেন ওই ফেসবুক পেইজটিতে।
    উল্লেখ্য, শিক্ষাগত যোগ্যতার সনদ জালিয়াতির অভিযোগে জিএম সজলকে ২০১৮ সালে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে বরখাস্ত করা হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে ‘ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (আইডিএবি)’র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে।
    খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই কতিপয় ব্যক্তি এ ধরণের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। তাদের মতে, অরাজকতা সৃষ্টি করে কখনো সংস্কার করা যায় না। সংস্কার হতে হবে অবশ্যই গঠনমূলকভাবে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিষাদাগার করে নয়। এটি করা হলে বীমা খাত সম্পর্কে সাধারণ মানুষের মাঝে নেতিবাচক মনোভাব তৈরির আশঙ্কা রয়েছে।
    এ বিষয়ে দেশের বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র সভাপতি এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী অর্থকাগজকে বলেন, দেশের বীমা শিল্পের উন্নয়নে বিঘ্ন সৃষ্টিকারীদের আমরা প্রতিরোধ করব। বীমা খাতের বিরুদ্ধে অপপ্রচার অর্থনীতিরও ক্ষতি।

    ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান বলেন, গত কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে আমাদের নেতৃবৃন্দের নামে কতিপয় ব্যক্তি মিথ্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে বিদ্যেশমূলক কথাবার্তা প্রচার করছে, যা খুবই দুঃখজনক। এ ধরণের তৎপরতার কারণে কোন ক্ষতিকর পরিস্থিত সৃষ্টি হলে তার দায় যারা অপপ্রচারে লিপ্ত তাদেরকেই নিতে হবে। এ বিষয়ে সকলকে সচেতন থাকারও আহবান জানান তিনি।
    তিনি বলেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম একটি পেশাদারি ও সরকার নিবন্ধিত সংগঠন। এর সঙ্গে কোন রাজনৈতিক সম্পৃক্ততা নেই। দেশের ৮৪টি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীরা এই সংগঠনের সদস্য। পেশাজীবীদের মান উন্নয়নের মধ্য দিয়ে বীমা খাত উন্নয়নে সকল পক্ষকে সহযোগিতার উদ্দেশ্যে এই সংগঠনের সৃষ্টি। তাই অন্য কোনভাবে এ সংগঠনটির নামে মিথ্যা প্রচার-প্রচারণা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
    ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এসোসিয়েশন বাংলাদেশ পেইজটিতে উল্লেখিত ফোন নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া  যায়। ●

    অকা/বীখা/সখবি/রাত/১১ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের সঙ্গে বিআইএর সভা

    আইডিআরএ থেকে আসলাম আলমকে অব্যাহতি

    বীমা খাতে ডিভিডেন্ড বন্যা – ১৫ কোম্পানির ঘোষণা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.