Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বীমা ‍খাতে বিশৃঙ্খলা সৃষ্টির নিন্দা জানিয়ে আইডিআরএ এবং বিআই’র যৌথ সভা

    আগস্ট ২০, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ49
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বীমা খাতের নিয়ন্ত্রক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর কর্মকর্তাগণ ২০ আগস্ট দুপুরে কর্তৃপক্ষের কার্যালয়ে এক জরুরি সভায় মিলিত হন।

    সভায় বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র কার্যক্রমের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বীমা মালিকদের সংগঠন বিআইএ। একইসঙ্গে আইডিআরএ’কে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করে বিআইএ।

    সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিআইএ’র নেতৃবৃন্দ একটি কোম্পানির ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাদের চলমান আন্দোলনের তীব্র নিন্দা জানান।

    তারা বলেন, আইডিআরএ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এখানে একটি কোম্পানির কর্মকর্তারা যেসব দাবি নিয়ে আন্দোলন করছে তা অযৌক্তিক এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

    সভায় আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীসহ সংস্থাটির সদস্য (প্রশাসন) বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন এনডিসি, সদস্য (আইন) মো. দলিল উদ্দিন, সদস্য (নন-লাইফ) মো. নজরুল ইসলাম ও সদস্য (লাইফ) কামরুল হাসান উপস্থিত ছিলেন।

    অপরদিকে বিআইএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট) নাসির উদ্দিন আহমেদ পাভেল, ভাইস প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক, নির্বাহী কমিটির সদস্য বিএম ইউসুফ আলী, জালালুল আজিম, ফারজানা চৌধুরী ও কাজিম উদ্দীনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রথম ভাইস প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট) নাসির উদ্দিন আহমেদ পাভেল বলেন, আইডিআরএ এবং বিআইএ আগামী দিনগুলোতে বীমা খাতে যেসব সমস্যা আছে সেগুলো সমাধানে এবং ভবিষ্যৎ উন্নয়নে একযোগে কাজ করবে।  

    তিনি বলেন, একটি বীমা কোম্পানির কর্মকর্তাবৃন্দ সকল বীমা কোম্পানির নাম দিয়ে আইডিআরএ কার্যালয় এবং এই অফিসের নিচে এসে বিভিন্ন ধরণের বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।

    আমরা আশা করব, আইডিআরএ যেহেতু একটি নিয়ন্ত্রক সংস্থা তাই এখানে কোন ধরণের বিশৃঙ্খলা না করে তারা তাদের দাবিগুলো লিখিত আকারে আইডিআরএ’র কাছে প্রেরণ করুক। আইডিআরএ বীমা আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

    বিআইএ’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আরো বলেন, অন্যান্য খাতে যে ধরণের বিশৃঙ্খলা চলছে তুলনামূলকভাবে সে ধরণের কোন বিশৃঙ্খলা বীমা খাতে নেই।  বিআইএ’র সকল নেতৃবৃন্দ আইডিআরএ চেয়ারম্যানকে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে বীমা খাতে এমন কিছু হলে বিআইএ পাশে থাকবে।

    তিনি আরো বলেন, আইডিআরএ চেয়ারম্যান অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা তার সমন্ধে ইতিবাচক ধারণা পোষণ করি। বিআইএ’র পক্ষ থেকে সব সময়ই আমরা আইডিআরএ’র সাথে একযোগে কাজ করব এবং পাশে থাকব।  খবর বিজ্ঞপ্তির ●

    অকা/বীখা/সখবি/রাত/২০ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ চায় প্রজ্ঞা, আত্মা ও সেভ ফাউন্ডেশন

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.