বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং উপদেষ্টা   একেএম সরওয়ারদি চৌধুরী ২২ মে সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন) করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। ফেডারেল ইন্স্যুরেন্স পরিবার তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে।

একেএম সরওয়ারদি চৌধুরী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক কর্মকান্ডে সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চট্টগ্রাম সমিতি ঢাকা এর সহ সভাপতি এবং ঢাকাস্থ সীতাকুণ্ড সমিতির সভাপতি ছিলেন। তিনি ফেডারেল ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাকালীন সময় হতে দীর্ঘ ৩৫ বছর কোম্পানীতে সংশ্লিষ্ট ছিলেন।  জনাব চৌধুরী তৎকালীন  ইষ্টার্ণ  ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যোগদানের মাধ্যমে বীমা কর্মজীবন শুরু করেন। এছাড়াও তিনি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এ যোগদানের আগে সাধারণ বীমা কর্পোরেশন ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। খবর বিজ্ঞপ্তির

অকা/সখবি/সন্ধ্যা, ২৩ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version