পর্যটন নগরী কক্সবাজারে হোটেল দ্যা কক্স টুডে এর হল অব স্টার অডিটরিয়ামে ৭ অক্টোবর বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন-২০২৪, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে ৬০০ অধিক সফল বিক্রয় প্রতিনিধি অংশগ্রহণ করে। শরিআহ্ কনসালট্যান্ট মুফতি আবদুল্লাহ মাসুম কোম্পানির শরিআহ্ ফ্রেমওয়ার্ক নিয়ে উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান পৃষ্ঠপোষক, সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি, এফবিসিসিআই-এর সাবেক নির্বাচিত সভাপতি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মো. আমিন হেলালী, খলিলুর রহমান মাসুম, চৈতন্য কুমার দে চয়ন এবং কাজী সামিরুল হক।
অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ে ২০২৩ সালের অর্জিত ব্যবসার উপর ভিত্তি করে যোগ্যতা অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার এবং সনদ বিতরণ করা হয়। সম্মেলনে ২০২৪ সালের লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/দুপুর/৮ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

