Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বেঙ্গল ইসলামি লাইফ এবং মিলভিক বাংলাদেশ এর মধ্যে অংশীদারিত্ব চুক্তি

    আগস্ট ২০, ২০২৪ ৪:১০ অপরাহ্ণUpdated:আগস্ট ২০, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ29
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    সম্প্রতি রাজধানীর মহাখালীস্থ মিলভিক বাংলাদেশের প্রধান কার্যালয়ে ইসলামি শরি’আহ্ ভিত্তিক পরিচালিত ৪র্থ প্রজন্মের জীবন বীমাকারী প্রতিষ্ঠান বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বিশ্বব্যাপী ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী বহুজাতিক প্রতিষ্ঠান মিলভিক-এর মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ দ্বিপাক্ষিক অংশীদারি চুক্তিতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং মিলভিক-এর কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ ও কম্বোডিয়া) মি. ড্যামিয়েন গুয়েরোল্ট (Damien Gueroult) স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
    স্বাক্ষরিত দ্বিপাক্ষিক অংশীদারি চুক্তি মোতাবেক বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের সকল সম্মানিত স্বাস্থ্য তাকাফুল গ্রাহকগণ ২৪/৭ টেলিফোনে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ এবং পরামর্শ গ্রহণ এবং বাংলাদেশ জুড়ে ৬৪টি জেলায় মিলভিকের অংশীদার হাসপাতাল ও ল্যাবে মূল্যছাড়সহ ব্যাপক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
    উক্ত দ্বিপাক্ষিক অংশীদারি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, কর্পোরেট বিজনেস বিভাগের প্রধান মোঃ মাজহারুল ইসলাম রানা এবং দাবি বিভাগের প্রধান মোঃ আনিসুর রহমান সুমন এবং মিলভিক বাংলাদেশ-এর কান্ট্রি লিড (সার্ভিস অপ.) মোঃ হুমায়ূন কবির হিমেল, অপারেশনস্ ম্যানেজার মোহাম্মদ ইশহাক, কান্ট্রি লিড (মার্কেটিং ও স্ট্র্যাটেজিক পার্টনারশীপ) শেহরীন কামাল এবং সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মাজহারুল ইসলাম প্রমুখ।
    এই অংশীদারি চুক্তির মাধ্যমে বেঙ্গল ইসলামি লাইফের সম্মানিত স্বাস্থ্য তাকাফুল গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা প্রদান করার প্রতিশ্রুতি আরও দৃঢ় হলো। বেঙ্গল ইসলামি লাইফ এবং মিলভিক-এর আন্তরিক এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে স্বাস্থ্য তাকাফুল খাতে একটি নতুন দ্বার উন্মোচিত হলো। খবর বিজ্ঞপ্তির ●

    অকা/জীবকো/সখবি/রাত/২০ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের সঙ্গে বিআইএর সভা

    আইডিআরএ থেকে আসলাম আলমকে অব্যাহতি

    বীমা খাতে ডিভিডেন্ড বন্যা – ১৫ কোম্পানির ঘোষণা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.