রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের হলরুমে ৩ ডিসেম্বর বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সারা দেশ থেকে আগত ব্র্যাঞ্চ ম্যানেজার (বিএম), সেলস্ ম্যানেজার (এসএম), রিজিওনাল সেলস্ ম্যানেজার (আরএসএম), সহকারী প্রকল্প প্রধান এবং উপ-প্রকল্প প্রধান পদমর্যাদার বাছাইকৃত ২০০ জন উন্নয়ন কর্মকর্তার অংশগ্রহণে দিনব্যাপী Fundamentals of Selling Skills & Team Management শীর্ষক প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন পাওয়ার ট্রেইনার, সেলফ্-মেড বাংলাদেশের সিইও এমডি ফখরুদ্দীন আসিফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো: আমিন হেলালী এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।
বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আওলাদ হোসেন, স্মার্ট প্রকল্প প্রধান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ রব খান, ইসলামী প্রকল্প প্রধান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: হুমায়ুন কবির, এলিগ্যান্ট প্রকল্প প্রধান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জসিম উদ্দিন, মডেল প্রকল্প প্রধান ও উপপ্রকল্প প্রধান মো: আবুল হাশেম প্রমুখ। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/রাত/৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

