বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর ২০২৫-২০২৬ সালের জন্য নব নির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃপক্ষ।
৬ মার্চ বিআইএ এর কার্যালয়ে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এর ভাইস চেয়ারম্যান এবং বিআইএ এর নির্বাহী কমিটির নব নির্বাচিত সদস্য (লাইফ) মো. আমিন হেলালীর নের্তৃত্বে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম বিআইএ এর নির্বাহী কমিটির নব নির্বাচিত প্রেসিডেন্ট সাঈদ আহমেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আদিবা রহমান এবং ভাইস প্রেসিডেন্ট কাজী শাখাওয়াত হোসেইন (লিন্টু) কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় আরোও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/বিকাল/৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

