Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ভোজ্যতেলের দাম বাড়ছে

    সেপ্টেম্বর ২, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ভোজ্যতেলের দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, চিনি, গমসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম। ব্যবসায়ীরা জানিয়েছেন, বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠানগুলো থেকে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা থাকায় দাম বাড়ছে।

    আগস্টের শুরুতে পাইকারি পর্যায়ে মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) পাম অয়েলের দাম ছিল ৪ হাজার ৯০০ টাকা। তবে এক মাসের ব্যবধানে দাম বেড়ে ৫ হাজার ৩০০ টাকায় পৌঁছেছে। সমান দাম বেড়ে সুপার পাম অয়েল লেনদেন হচ্ছে ৫ হাজার ৪০০ থেকে ৫ হাজার ৪৫০ টাকায়। সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৬ হাজার ১০০ টাকায়।

    পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এক মাসের ব্যবধানে চট্টগ্রামের একাধিক মিল থেকে সরবরাহ আগের তুলনায় কমে গেছে। তাছাড়া বেশ কয়েকটি ব্যাংকে ঋণপত্র (লেটার অব ক্রেডিট বা এলসি) খোলা নিয়ে অনিশ্চয়তায় ভোজ্যতেলের বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে।

    এদিকে টানা কয়েক সপ্তাহ বাড়ার পর কমতে শুরু করেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম। ১ সেপ্টেম্বর প্রতি কেজি দেশী ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১০৫-১০৬ টাকায়, এক সপ্তাহ আগেও যা বিক্রি হয়েছে ১১৪-১১৫ টাকায়। ভারতীয় পেঁয়াজের সরবরাহ কমায় বাজারে পাকিস্তান, চীন ও মিসরের পেঁয়াজের সরবরাহ বেড়েছে। বাজারে প্রশাসনের অভিযান পরিচালনার পর এসব পেঁয়াজের দাম কেজিপ্রতি অন্তত ১০ টাকা কমেছে। ১ সেপ্টেম্বর প্রতি কেজি মিসর ও চীনের পেঁয়াজ ৭০-৮০ টাকায় বিক্রি হয়। অন্যদিকে পাকিস্তান থেকে আমদানি হওয়া পেঁয়াজ ১০-১২ টাকা কমে ৯০-৯৫ টাকায় লেনদেন হয়েছে।

    ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে আসায় দীর্ঘদিন ধরে দেশের বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। আগামী রবি মৌসুম না আসা পর্যন্ত বাজারে এ প্রবণতা অব্যাহত থাকবে। এ কারণে স্থিতিশীলতা ধরে রাখতে অন্যান্য দেশ থেকে আমদানির প্রবণতা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন ধরে বাড়তি অবস্থায় স্থিতিশীল থাকায় আসন্ন মৌসুমে দেশে পেঁয়াজ চাষ ও উৎপাদন বাড়বে।

    খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ী আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিশ্ব বাজারে ভোজ্যতেলের দাম নিম্নমুখী হলেও সাম্প্রতিক পরিস্থিতির কারণে দেশে দাম অস্থিতিশীল। দেশের ব্যাংকগুলোয় ঋণপত্র খোলা নিয়ে অনিশ্চয়তা আছে। ফলে চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় পাইকারি বাজারে দাম বাড়ছে।’

    খাতুনগঞ্জের ট্রেডিং ব্যবসায়ীরা বলছেন, ভোজ্যতেল ও চিনির মতো ভোগ্যপণ্য বৃহৎ মিল মালিক ছাড়া আমদানির সুযোগ নেই। তবে অন্যান্য নিত্যপণ্য ব্যক্তি পর্যায়ের ব্যবসায়ীরাও আমদানির মাধ্যমে সংকট নিরসন করতে পারেন। দেশের শীর্ষস্থানীয় আমদানিকারক প্রতিষ্ঠানগুলো দেশীয় রাজনৈতিক সংকটের কারণে আমদানি ঋণপত্র খোলার েেত্র পিছিয়ে আছেন। অনেক প্রতিষ্ঠান চাহিদার তুলনায় সরবরাহও দিতে পারছে না। এ কারণে বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে বাড়ছে।

    এদিকে খাতুনগঞ্জে পেঁয়াজের পাশাপাশি আদারও দাম কমেছে। ১ সেপ্টেম্বর প্রতি কেজি আদা ২০-৩০ টাকা কমে ১৮০ টাকায় নেমেছে। তবে রসুনের দাম কেজিপ্রতি ২০-২৫ টাকা বেড়ে ২০০-২১০ টাকায় লেনদেন হয়েছে। চিনির দাম মণপ্রতি ২০-৩০ টাকা কমে ৪ হাজার ৪০০ থেকে ৪ হাজার ৪৫০ টাকায় নেমেছে। গমের দাম না কমলেও নিম্নমুখী অবস্থায় স্থিতিশীল রয়েছে। গত কয়েক দিন মণপ্রতি ভারতীয় ও রাশিয়ান গম লেনদেন হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩২০ টাকায়। অন্যদিকে কানাডা থেকে আমদানি হওয়া গম লেনদেন হচ্ছে ১ হাজার ৫৮০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। ●

    অকা/পবা/ফর/রাত/২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ভোজ্যতেল

    এই বিষয়ে আরও সংবাদ

    অস্ট্রেলিয়া থেকে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    পাইকারদের ‘কারসাজি’তে ডিমের বাজার

    ওয়ালটনের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস নির্মাণ

    কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    শূন্যপদে আস্থাভাজনদের পদায়নের নতুন গুঞ্জন!
    অবসরের আগে এনবিআর চেয়ারম্যানের শেষ খেলা

    বিক্রেতা থেকে লাখপতি: রিমার্কের ক্যাম্পেইনে আবুল হাসেমের সাফল্য

    অস্ট্রেলিয়া থেকে ১২ হাজার ৫০০ টন মসুর ডাল কিনছে সরকার

    অস্ট্রেলিয়া থেকে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার

    আবাসনে করের বোঝা, বেকারত্বের শঙ্কায় ৫০ লাখ মানুষ

    মূল হোতা কর অঞ্চল-১০ এর কর্মচারী মো. আসাদুজ্জামান
    আয়কর বিভাগে সিন্ডিকেট ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

    রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

    স্কটল্যান্ড পরীক্ষায় ব্রাজিল, মাঠে নামতে পারেন রায়ান

    আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য

    বড়পুকুরিয়ার ২৭৫ মেগাওয়াট ইউনিট ফের চালু

    সোনার দাম ভরিতে কমলো ৫ হাজার টাকার বেশি

    ঋণ এলো, চলে গেল ঋণ শোধেই

    রফতানি বাজারে সাফল্য-সংকটের দ্বৈত চিত্র

    রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে হারালো পর্তুগাল

    ৪৬ মার্কিন প্রতিষ্ঠানের পণ্য কেনায় নিষেধাজ্ঞা চীনের

    প্রবাসীদের জন্য চালু হলো নতুন ব্যাংকিং সুবিধা

    সামার দাভোসে বিনিয়োগ আহ্বান
    বিশ্বের কাছে নতুন বাংলাদেশ তুলে ধরবে সরকার

    প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ

    বিশ্বকাপে রোনালদোর অনন্য বিশ্বরেকর্ড 

    চালু হচ্ছে রুফিয়া-টাকার সরাসরি লেনদেন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.