অর্থকাগজ প্রতিবেদন ●
জুলাই মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা নিম্নমুখী লক্ষ্য করা গেছে। জুন মাসে ৫ দশমিক ৬৪ শতাংশ থাকার পর জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৬ শতাংশে। এ সময় খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতে মূল্যস্ফীতির হার কমেছে।
১০ আগস্ট একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, গত জুনের বিধিনিষেধে নিত্য পণ্য পরিবহনে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। ফলে জুনে সব খাতেই মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী ছিল।
জুনের তুলনায় জুলাইয়ে সব কিছুর দাম স্বাভাবিক থাকায় মূল্যস্ফীতি কমেছে। অন্যান্য মাসে মূল্যস্ফীতির এক খাতে কমলে আরেক খাতে বাড়ে’ কিন্তু জুলাইয়ে সব খাতেই মূল্যস্ফীতি কমেছে।
#
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
