দেশের চতুর্থ প্রজন্মের জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মহানগরের বাড্ডা মডেল সার্ভিস সেন্টারে ২৫ অক্টোবর মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও কর্মী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান গ্রাহক মরহুম সাদ্দাম হোসেনের মৃত্যুদাবীর ২ লাখ ৫০ হাজার টাকার মৃত্যুদাবীর চেক বীমার মনোনীতক রোজিনা আক্তারের নিকট হস্তান্তর করেন। গ্রাহক মাত্র ২০,৭৯১ টাকার ১ টি মাত্র প্রিমিয়াম জমা করে জেনিথ ইসলামী লাইফের মনোনীতক পেয়েছেন ২ লাখ ৫০ হাজার টাকা।
প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিপি ও প্রধান (প্রশিক্ষণ ও গবেষণা) মো. তোফাজ্জেল হোসাইন মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম (উঃ) বনি আমিন হাওলাদার, রূপা নাসির, ডিজিএম (উঃ) সাজেদুর রহমান, পারভীন আক্তার সেতু, ফেরদৌসী আরা, মানসুরা, এজিএম (উঃ) রাবেয়া আক্তার ও নাজনীন আক্তার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠন প্রধান ও সিনিয়র ডিএমডি ( উঃ) মোঃ সাইফুল ইসলাম।
সভা শেষে সফল উন্নয়ন কর্মকর্তাগণের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/দুপুর, ৩০ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে

