নিয়মিত শিার্থীদের স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধার আওতায় আনল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সাথে ২২ জুন যন্ত্রকৌশল বিভাগের সেমিনার রুমে এ সংক্রান্ত একটি চুক্তি স্বার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপ।
এই বীমার আওতায় বছরে এক লাখ ১০ হাজার টাকার স্বাস্থ্যসেবা এবং মৃত্যুতে দুই লাখ টাকার জীবন বীমা সুবিধা পাবেন শিার্থীরা। চুক্তি স্বার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রুয়েট ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে ছাত্র কল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অর্থ ও হিসাব দফতরের কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্র কল্যাণ দফতরের উপপরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) আব্দুর রহমান, অর্থ ও হিসাব দফতরের অতিরিক্ত পরিচালক শেখ মো. ফয়ছাল আরেফিন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ভাইস প্রেসিডেন্ট (হেড অব গ্রুপ ইন্সুরেন্স) মো. আনোয়ার হোসেন সরকার, বিভিন্ন বর্ষের বিভিন্ন বিভাগের কাস প্রতিনিধিরা, বিশ্ববিদ্যালয়স্থ বিভিন্ন কাবের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অর্থ ও হিসাব দফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. মুক্তার হোসেন।
বিশ্ববিদ্যালয়ের প থেকে চুক্তিপত্রে স্বার করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এবং ইন্সু্যুরেন্স কোম্পানির পে স্বার করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) ও কোম্পানির সচিব আব্দুর রহমান। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/রাত/২২ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 10 months আগে

