Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের সঙ্গে আইডিআরএ’র চেয়ারম্যান প্রথম বৈঠক

    সেপ্টেম্বর ১১, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণUpdated:সেপ্টেম্বর ১১, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ১১ সেপ্টেম্বর কর্তৃপক্ষের সভা কক্ষ-১ এ লাইফ বীমা প্রতিষ্ঠানসমূহের চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য একটি সভার আয়োজন করে।

    সভায় সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নব যোগদানকৃত চেয়ারম্যান ড. এম আসলাম আলম। সভায় উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সকল সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালক, উপ-পরিচালক, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং লাইফ বীমা কোম্পানিসমূহের চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাগণ।

    এ সৌজন্য বিনিময় সভায় প্রথমেই জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আহত ব্যক্তিবর্গের আসু সুস্থতা কামনা করা হয়। এরপর সকলকে স্বাগত জানিয়ে পরিচয় প্রদানের জন্য অনুরোধ করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) জনাব বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন।

    পরিচয় পর্ব শেষে লাইফ বীমা কোম্পানীর পক্ষ হতে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী, প্রগতি লাইফ ইন্স্যুঃ লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা জালালুল আজিম, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান ফখরুল ইসলাম , মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ।

    বক্তাগণ শুভেচ্ছা জানানোর পাশাপাশি বীমা সেক্টরের প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং সেগুলো উত্তোরণের উপায় খুঁজে বের করার দিকে গুরত্ব দেয়া, বীমা সেক্টরের ইমেজ-আস্থা ফেরানো, দক্ষ জনবল তৈরিতে নজর দেওয়া, এজেন্ট সংক্রান্ত সমস্যা, বীমা কোম্পানির সক্ষমতা বাড়ানোর বিষয়ে কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, বীমা সেক্টরে পূর্বে যা অর্জিত হয়েছে, তা আরো বেগবান ও ফলপ্রসূ হবে কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে। সে সঙ্গে বীমা কোম্পানিগুলো তাদের দুর্বলতা কাটিয়ে উঠে বীমা সেক্টরের উন্নয়নে কর্তৃপক্ষকে সহযোগিতা করবে বলে আশ্বাস দেয়।

    অনুষ্ঠানের সভাপতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সমাপনী বক্তব্য রাখেন। যাদের প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, তাদের স্মরণ করে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি তাঁর বক্তব্য শুরু করেন। প্রথমেই তিনি  দেশের ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার সঙ্গে বীমা সেক্টরের ইতিবাচক সংস্কারে  বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্ব-কর্তব্যের কথা তুলে ধরেন।  

    দেশের বীমা সেক্টরে মানুষের আস্থা ফিরিয়ে আনা, সমস্যাগুলো সমাধান করে, অস্বচ্ছতা-অনীহাকে দূর করে বীমার পেনিট্রেশন .৪৯ থেকে  ৪.০০ তে নিয়ে যাওয়ার জন্য ইউনিট প্রোফিটকে বিবেচনা না করে টোটাল প্রোফিটের দিকে গুরুত্ব দিতে হবে বলে তিনি মনে  করেন। সেক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় তা সম্ভব এবং বীমা সেক্টরের উন্নয়নে নিজের শতভাগ দিয়ে চেষ্টা করবেন বলে নিশ্চয়তা দেন।

    তিনি আশা করেন বাংলাদেশের এ ক্রান্তিকালীণ পরিস্থিতি কাটিয়ে উঠে ইতিবাচক পরিবর্তন সম্ভব । জাতীয় স্বার্থে এ পরিবর্তনের প্রতিফলন বীমা খাতেও দেখতে চান তিনি। বীমা কোম্পানিগুলোর সঙ্গে তিনি ভবিষ্যতেও মত বিনিময় চালিয়ে যাবেন, যাতে সকলের অংশগ্রহণে কাঙ্খিত সফলতা অর্জন করা যায় । সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

    অনুষ্ঠান শেষে লাইফ বীমা কোম্পানির পক্ষ হতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ  কর্তৃপক্ষের  যোগদানকৃত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। খবর বিজ্ঞপ্তির ●

    অকা/বীখা/সখবি/রাত/১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ চায় প্রজ্ঞা, আত্মা ও সেভ ফাউন্ডেশন

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.