Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৬ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শুল্কায়ন জটিলতায় ৯৩ হাজার কেজি গহনা বন্দরে পড়ে আছে

    আগস্ট ২১, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    যশোরের বেনাপোল স্থলবন্দরের গুদামে শুল্কায়ন জটিলতায় গত দুই মাসে সাড়ে ১০ কোটি টাকা মূল্যের প্রায় ৯৩ হাজার কেজি গহনা (ইমিটেশন জুয়েলারি) পড়ে রয়েছে। এতে করে পণ্যের গুণগতমান নষ্ট হচ্ছে, অন্যদিকে গুদামের ভাড়াসহ অন্যান্য মাশুল গুনতে হচ্ছে আমদানিকারকদের। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘোষণা অনুযায়ী, প্রতি কেজি সাধারণ ইমিটেশন গহনার আমদানি মূল্য ৫ ডলার এবং গোল্ড প্লেটেড (সোনার প্রলেপ দেয়া) গহনার মূল্য ৮ ডলার করে।

    আমদানিকারকরা জানান, স্থলবন্দরে আটকে থাকা গহনাগুলো সাধারণ ইমিটেশনের। সেগুলোকে বেনাপোল কাস্টমসের কর্মকর্তারা গোল্ড প্লেটেড গহনা ধরে কেজিতে ৮ ডলার করে শুল্কারোপ করতে চান। কিন্তু ওই হারে শুল্ক দিতে অপারগতা প্রকাশ করেছেন আমদানিকারকরা। তারা পণ্যের ল্যাব টেস্টের আবেদন জানিয়েছেন। অথচ বেনাপোল কাস্টমসের কর্মকর্তারা গত এক মাসেও পণ্যের নমুনা ল্যাবে পাঠায়নি। আমদানিকারকরা বিষয়টি এনবিআরকে জানালে সেখান থেকেও কোনো নির্দেশনা না আসায় পণ্য ছাড় করাতে পারছেন না ব্যবসায়ীরা।

    আমদানিকারক ও বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, ঢাকার রিপ্লেস লিমিটেড, মা এন্টারপ্রাইজ ও সালমান এন্টারপ্রাইজ নামে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান গত ১১-২৩ জুনের মধ্যে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে তিনটি চালানে ৯২ হাজার ৭৪৩ কেজি গহনা (ইমিটেশন জুয়েলারি) আমদানি করেন। এসব পণ্যের আমদানি মূল্য প্রায় ৫ কোটি ৫২ লাখ টাকা, এর বিপরীতে ন্যূনতম শুল্ক হবে ৪ কোটি ৯২ লাখ টাকা।

    আমদানিকারকরা বলছেন, তিনটি চালানের মধ্যে গোল্ড প্লেটেড কোনো পণ্য নেই। সবই সোনালি রঙের প্রলেপ দেয়া সাধারণ ইমিটেশন, যার শুল্কায়ন মূল্য হবে প্রতি কেজি ৫ ডলার হিসাবে। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও চালান তিনটি ছাড়ের অনুমতি দেননি শুল্ক কর্মকর্তারা।

    আমদানিকারক প্রতিষ্ঠান রিপ্লেস লিমিটেডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘পণ্যের নমুনা ল্যাব টেস্টে পাঠানোর জন্য আমরা এক মাস আগে বেনাপোল কাস্টমস কমিশনারের কাছে লিখিতভাবে আবেদন করেছিলাম। কিন্তু অজ্ঞাত কারণে তিনি ল্যাব টেস্ট করাতে আগ্রহী নন। এর ফলে আমরা আর্থিক তির সম্মুখীন হচ্ছি।’

    মা ট্রেডার্সের স্বত্বাধিকারী জাবেদ হোসেন মোস্তফা বলেন, ‘সোনামসজিদ বন্দর দিয়ে একাধিক ইমিটেশন পণ্য আমদানি করে ৫ ডলারে ছাড় করেছি। ভারতে জিএসটি জটিলতা দেখা দেয়ার কারণে ওই বন্দর বাদ দিয়ে বেনাপোল দিয়ে সাড়ে ৩২ টন পণ্য আমদানি করি। জুয়েলারি পণ্য শুল্কায়নে সোনামসজিদে ৫ ডলার আর বেনাপোলে ৮ ডলার। এ বৈষম্যের কারণে আমরা পণ্য খালাস নিতে অপারগতা জানিয়ে এনবিআরে আবেদন করি।’

    এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আবদুল হাকিম বলেন, ‘আগে পরীা ছাড়াই প্রতি কেজি ইমিটেশন জুয়েলারি ৮ ডলারে শুল্কায়ন করা হয়েছে। এজন্য এবারো একই হারে শুল্কায়ন করা হয়। আমদানিকারকরা এ বিষয়ে এনবিআরের কাছে চিঠি দিয়েছে। সেখান থেকে নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ তবে এ অবস্থায় পণ্য ছাড় করতে চাইলে প্রতি কেজি ৮ ডলার মূল্যে শুল্কায়ন করা হবে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টম হাউজের এ কর্মকর্তা। ●

    অকা/শিবা/ফর/রাত/২১ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    বেনাপোল স্থলবন্দর

    এই বিষয়ে আরও সংবাদ

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    শিল্পায়নের নতুন সুযোগ গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি-শিল্প উপদেষ্টা

    প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
    অর্ডার বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে খুরশীদ আলম

    মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতার চাপে কোরবানির বাজারে মন্দার শঙ্কা

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন উদ্যোগ

    নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের সঙ্গে বিআইএর সভা

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    ঋণ প্রবৃদ্ধিতে ঐতিহাসিক ধস, বিনিয়োগে আস্থাহীনতা গভীরতর

    হাওড়ে ফসল ডুবি ও টেকসই স্থানীয় জাতের ধান চাষাবাদ

    ন্যূনতম কর ফেরতে আসতে পারে নতুন ব্যবস্থা

    ব্যাংক খাতে মূলধন সংকটের গভীরতা বাড়ছে

    কঠিন সংস্কার ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন

    রাজস্ব আদায়ে বড় ঘাটতির শঙ্কা

    নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন গ্রাহকরা

    নতুন নোট সংকটে চাপে ব্যাংকগুলো

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    ঋণ খেলাপ বিলম্বে দণ্ড সুদ কমালো কেন্দ্রীয় ব্যাংক

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    আস্থাহীনতায় চাপে শেয়ার বাজার

    নবম পে-স্কেলে বাড়তে পারে বেতন-ভাতা

    আমদানিনির্ভর বাজারে নিরব মন্দা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.