Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শুল্ক প্রত্যাহারেও প্রভাব পড়ছে না চিনির দামে

    অক্টোবর ১২, ২০২৪ ৬:৫৪ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শুল্ক প্রত্যাহারের পরও দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জে চিনির দামে প্রভাব পড়ছে না। উলটো চিনির দাম ঊর্ধ্বমুখী। প্রতি মন (৩৭.৩২ কেজি) চিনিতে দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। কেজিপ্রতি চিনির দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। এছাড়া বেড়েছে ভোজ্যতেল, মুরগি ও চালসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। প্রতিদিন কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে।

     

    অভিযোগ উঠেছে, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছেন। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ভোক্তা। আগস্টের শুরুতে সরকার বদলের পর নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহণ ও কাঁচাবাজারগুলোতে চাঁদাবাজি অনেকটা কমে আসে। এরপরও বাড়ছে নিত্যপণ্যের দাম। সবজির দাম এখনও আকাশচুম্বী। তবে কিছুটা কমেছে আদা, পেঁয়াজ ও রসুনের দাম।

    সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম স্থিতিশীল রয়েছে। ডলার সংকটে এলসি খুলতে না পারায় চিনি পরিশোধনের কাঁচামাল আমদানি বন্ধ রয়েছে। এ কারণে চিনির দাম বাড়ছে বলে খাতুনগঞ্জের একাধিক ব্যবসায়ী ও আমদানিকারক জানিয়েছেন। পাইকারিতে প্রতি মন চিনি বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০০ টাকা। ৩ দিন আগেও এই চিনি বিক্রি হয়েছে ৪ হাজার ৩০০ টাকায়। অপরদিকে নগরীর খুচরা বাজারগুলোতে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ টাকায়। কাঁচামাল আমদানি ও এলসি খোলা সম্ভব না হলে চিনির বাজার আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে। আবার কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট চিনি মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে-এসব কারণেও বাড়ছে চিনির দাম।

    চিনির বাজার দর সহনীয় ও স্থিতিশীল রাখার উদ্যোগ নেয় সরকার। অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। রেগুলেটরি ডিউটি ১৫ শতাংশ হ্রাসের মাধ্যমে আমদানি পর্যায়ে প্রতি কেজি অপরিশোধিত চিনির ওপর শুল্ক কর ১১ দশমিক ১৮ টাকা এবং পরিশোধিত চিনির ওপর শুল্ক কর ১৪ দশমিক ২৬ টাকা কমানো হয়।

    খাতুনগঞ্জের আড়তদার কামরুল হাসান জানান, পাইকারি বাজারে চিনির চাহিদার মাত্র ১০ থেকে ২০ শতাংশ মেটাচ্ছেন ডিলাররা। সরবরাহ ঘাটতির কারণে এক সপ্তাহ ধরে চিনির দাম বাড়ছে। তার মতে, দেরিতে পণ্য ডেলিভারি দেওয়ায় চিনি পরিবহণের জন্য আসা ট্রাকগুলোকে মিল গেটে ২ থেকে ৪ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। এর ফলে চিনির দামের সঙ্গে এই বাড়তি পরিবহণ ব্যয়ও যোগ করা হচ্ছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে চিনির দাম বাড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

    খাতুনগঞ্জের ভোজ্যতেল আমদানিকারকরা সিন্ডিকেট করে ভোজ্যতেলের দাম বাড়িয়ে দিয়েছেন। কী কারণে বাড়িয়ে দিয়েছেন খুচরা ব্যবসায়ীরা জানেন না। পাইকারি বাজারে এখন প্রতি মন ভোজ্যতেল বিক্রি হয় সাড়ে ৫ হাজার থেকে ৫ হাজার ৮০০ টাকায়। খুচরা বাজারে ভোজ্যতেল বিক্রি হচ্ছে ১৬৭ থেকে ১৭০ টাকা দরে। কয়েকদিন আগেও ভোজ্যতেলের দাম ছিল ১৬৫ থেকে ১৭০ টাকা। একইভাবে পাইকারি বাজারে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম বেড়েছে। বেড়েছে মোটা চালের দামও। মোটা চালের দাম কেজিতে ১-২ টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি ডজন ডিমের খুচরা মূল্য ১৪২ টাকা হওয়ার কথা। কিন্তু খুচরা বাজারে প্রতি ডজন বাদামি রংয়ের ফার্মের ডিম বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১৭৫ টাকা, যা এক সপ্তাহ আগেও ১৬২ টাকা ছিল। এছাড়া মুরগির দামও বেড়েছে। সরকার প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৭৯ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করলেও খুচরায় বিক্রি হচ্ছে ১৯০ টাকা, যা ৭ দিন আগেও ১৮০ টাকা ছিল।

    সংকটের অজুহাত দেখিয়ে বাজারে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। কেজিপ্রতি ১০০ টাকার নিচে তেমন কোনো সবজি মিলছে না বললেই চলে। নগরীর একাধিক কাঁচাবাজার ঘুরে দেখা গেছে-বরবটি ১১০ থেকে ১২০ টাকা, বেগুন ৯০-১০০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, কাঁকরোল ১০০-১২০ টাকা, মিষ্টি কুমড়া ৫৫-৬০ টাকা, টমেটো ২২০-২৪০ টাকা, পটোল ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে শসা ৭৫-৮০ টাকা, শিম ১৮০-২০০ টাকা, বাঁধাকপি ৬৫-৭০ টাকা, আলু ৫৫-৬০ টাকা, ঢ্যাঁড়স ৭০ টাকা, গাজর ১৬০ টাকা, কাঁচা মরিচ ৩৮০-৪০০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, বিলেতি ধনিয়া পাতা ৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    এদিকে, পাইকারিতে দাম কমায় খুচরায়ও কমেছে পেঁয়াজের দাম। তবে পাইকারিতে আদা-রসুনের দাম কমলেও খুচরায় বাড়তি দামেই বিক্রি হচ্ছে এই দুই পণ্য। পেঁয়াজ ১০০ টাকা, রসুন ২৪০ টাকা ও আদা ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের দামও ঊর্ধ্বমুখী। নগরীতে লইট্টা ১৮০-২০০ টাকা, পাঙাশ ও তেলাপিয়া ১৮০-২৪০ টাকা, নারকেলি ২০০ টাকা, কাতল ৩২০-৩৫০ টাকা, রুই ৩৫০-৩৮০ টাকা, পোয়া ৩০০ টাকা ও পাবদা ৩৮০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ●
    অকা/প্র/ই/সকাল, ১২ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.