জাতীয় দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার ষষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে লাইফ বীমা প্রতিষ্ঠান সমূহের মধ্যে প্রথম প্রজন্মের দ্বিতীয় সেরা প্রতিষ্ঠান হিসেবে “ব্যাংক বীমা অর্থনীতি বেস্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড-২০২২” প্রদান করা হয় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি নেজামুল হক নাসিম, চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিল সহ অন্যান্য অতিথিদের নিকট হতে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ-এর চেয়ারম্যান মুজিবুল ইসলাম অ্যাওয়ার্ড গ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ এবং ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিষ্ঠানের সম্মানীত ব্যক্তিবর্গ এবং অত্র কোম্পানীর পরিচালক শাফাফ রহমান সাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার, ডিএমডি ও সিএফও মোঃ রফিক আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ ফজলুর রহমান এবং কোম্পানী সেক্রেটারী মোঃ মিজানুর রহমান। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/রাত, ০১ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে
