বাংলাদেশ এয়ার ফোর্স মিউজিয়ামস্থ জয়তুন রেষ্টুরেন্টে বেসরকারি জীবন বীমা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর প্রশিক্ষণ ও বর্ষসমাপনী উন্নয়ন সভায় কামরাঙ্গীর চর শাখা অফিসের ইনচার্জ ও এজিএম (উ.) মরহুম আব্দুল মোতালেবের মৃত্যু দাবির ৬ লাখ টাকার চেক তার স্ত্রী আবেদা বেগমের নিকট হস্তান্তর করেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা সম্প্রতি।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইদ্রিস মিয়া তালুকদার, ঢাকা অঞ্চলের জিএম (উ.) খোকন কুমার শীলসহ কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তারা। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/রাত/১৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

