Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ৬৬ বছর পর ৬ গোল ফ্রান্সের জালে
    বিশ্বকাপে ৩য় ইংল্যান্ড, ১০ গোলের ম্যাচ দেখলো বিশ্ব

    জুলাই ১৯, ২০২৬ ৮:১৮ পূর্বাহ্ণUpdated:জুলাই ১৯, ২০২৬ ৮:১৮ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক>

    মায়ামির গ্যালারিতে বসা ৬৪ হাজার ৪৭৮ দর্শক উপভোগ করলেন বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর এক লড়াই। গোলবন্যার সেই ম্যাচে বুকায়ো সাকার দুর্দান্ত হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। একই ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড ছাড়িয়ে তাঁর বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২।

    ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর পুরুষদের বিশ্বকাপে এটিই ইংল্যান্ডের সেরা সাফল্য। বিদেশের মাটিতে এটিই ইংলিশদের ইতিহাসের সেরা বিশ্বকাপ অর্জনও।

    শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ইংল্যান্ড প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তৃতীয় মিনিটে ডেক্লান রাইসের গোলে এগিয়ে যাওয়ার পর ১৮ মিনিটে তাঁরই বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করেন এজেরি কনসা। এরপর ৩৭ ও প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) মার্কাস রাশফোর্ড ও এবেরেচি এজের পাস থেকে টানা দুটি গোল করে হ্যাটট্রিকের ভিত গড়ে দেন বুকায়ো সাকা। ফলে বিরতিতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।

    বিশ্বকাপে ১৯৩০ সালের পর এই প্রথম কোনো ম্যাচের প্রথমার্ধেই চার গোল হজমের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্রান্সের।

    তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দিদিয়ের দেশমের দল। ৪৮ ও ৬৬ মিনিটে মাইকেল ওলিসের দুটি নিখুঁত অ্যাসিস্ট থেকে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। মাঝখানে ৫৪ মিনিটে এমবাপ্পের পাস থেকে ব্র্যাডলি বারকোলাও একটি গোল করেন। ম্যাচে জোড়া গোল করে এমবাপ্পে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২২-এ উন্নীত করেন এবং মেসিকে ছাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন। একই সঙ্গে গোল্ডেন বুটের দৌড়েও তিনি এগিয়ে যান।

    ফ্রান্স যখন সমতায় ফেরার স্বপ্ন দেখছে, তখন ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাকা। এর মাধ্যমে ১৯৬৬ সালের ফাইনালে জিওফ হার্স্টের পর বিশ্বকাপের নকআউট পর্বে হ্যাটট্রিক করা দ্বিতীয় ইংলিশ ফুটবলার হন তিনি। পাশাপাশি ১৯৫৮ সালে পেলের পর ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড়ের কীর্তিও গড়েন।

    যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে দায়ত উপামেকানোর পাস থেকে উসমান দেম্বেলে ফ্রান্সের চতুর্থ গোলটি করলেও শেষ হাসি হেসেছে ইংল্যান্ডই। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জুড বেলিংহ্যাম গোল করে ৬-৪ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

    বেলিংহ্যামের এই গোলটি ছিল চলতি বিশ্বকাপে তাঁর সপ্তম, যা এক বিশ্বকাপে কোনো ইংলিশ ফুটবলারের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড।

    এদিকে, মাইকেল ওলিসে এক আসরে সাতটি অ্যাসিস্ট করে বিশ্বকাপ ইতিহাসে নতুন নজির গড়েছেন। তিনি ভেঙে দিয়েছেন ১৯৭০ বিশ্বকাপে পেলের করা ছয় অ্যাসিস্টের রেকর্ড।

    অন্যদিকে, ম্যাচটি ফ্রান্সের জন্য হয়ে থাকল হতাশার। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম তারা এক ম্যাচে ছয় গোল হজম করল। শুধু তাই নয়, যেকোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ৬৬ বছর পর প্রথমবারের মতো ছয় গোল খাওয়ার লজ্জায় পড়তে হলো লে ব্লুদের।

    সর্বশেষ হালনাগাদ 6 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

    স্পেন বিশ্রামে, মাঠে ঘাম ঝরাল আর্জেন্টিনা

    বজ্রপাতে শেষ অনুশীলনই হলো না স্পেনের

    টানা ৩৭ ম্যাচে হারের মুখ দেখেনি স্পেন

    বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি : চ্যাম্পিয়নরা পাবে ৬১৬ কোটি

    ব্যালন ডি’অরের দৌঁড়ে নতুন আলোচনায় মেসি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সাহিত্যপ্রেমী হৃদয়ে বেঁচে থাকা হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণ দিবস আজ

    সম্মিলিত ইসলামী ব্যাংক’ কি বদলে দিতে পারবে দেশের ব্যাংকিং খাত?

    বন্ধের স্রোতেও নতুন আশার খোঁজে দেশের

    সংস্কারের গতিতে বাড়ছে বিনিয়োগের সম্ভাবনা

    মিসির আলী হয়ে ফিরছেন চঞ্চল, কলকাতায় রহস্যময় ভিলেন

    বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা এবার ঢাকায়!
    মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান

    মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

    ৬৬ বছর পর ৬ গোল ফ্রান্সের জালে
    বিশ্বকাপে ৩য় ইংল্যান্ড, ১০ গোলের ম্যাচ দেখলো বিশ্ব

    স্পেন বিশ্রামে, মাঠে ঘাম ঝরাল আর্জেন্টিনা

    বজ্রপাতে শেষ অনুশীলনই হলো না স্পেনের

    কুয়েতে প্রবাসীদের জন্য দূতাবাসের নির্দেশনা

    আগস্টেই মন্ত্রিসভায় পরিবর্তনের আভাস

    টানা ৩৭ ম্যাচে হারের মুখ দেখেনি স্পেন

    আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা

    বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন

    বন্যা মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নে ধরা’র আহ্বান

    সংবাদপত্রের কালো আইন সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ২০৩০ সালে দেশে বিদ্যুতের চাহিদা হতে পারে ২৪০০০ মেগাওয়াট

    সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকা

    ইরানের নিয়ন্ত্রণে নেই হরমুজ প্রণালি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.