Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সাধারণ বীমা কর্পোরেশন ও নিউরো ডেভেলপমেন্টালের মধ্যে বীমা চুক্তি

    ফেব্রুয়ারি ১৪, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    সবার জন্য বীমা নীতিকে সামনে রেখে রাষ্ট্র মালিকানাধীন সাধারণ বীমা কর্পোরেশন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়টি বীমার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে সাধারণ বীমা কর্পোরেশন ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এর মধ্যে ১৩ ফেব্রুয়ারি  বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পলিসি চালুর বিষয়ে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়।

    সমঝোতা স্মারকে সাধারণ বীমা কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহ্‌রিয়ার আহ্‌সান এবং এনডিডি সুরক্ষা ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) ড. মো: আনোয়ার উল্ল্যাহ, (এফসিএমএ)। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্যের (প্রশাসন) পরিচালনায় সমঝোতা স্মারক অনুষ্ঠানে অতিথি হিসেবে  সমাজকল্যান মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং বাংলাদেশ বীমা এসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন ভার্চুয়ালি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইডিআরএ-এর চেয়ারম্যান, ড. এম. মোশাররফ হোসেন এফসিএ, আইডিআরএ-এর সদস্যবৃন্দ, নির্বাহী পরিচালকগণ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ এনডিডি ট্রাস্ট ও সাবীকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী (এনডিডি) সুরক্ষা টাস্ট আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী অটিজম, ডাউন সিনড্রোম, বুদ্ধি প্রতিবন্ধি ও সেরিব্রাল পালসি এই ৪ ধরণের নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের সাশ্রয়ী প্রিমিয়ামে স্বাস্থ্য বীমা সেবা প্রদানই এ বীমার মূল উদ্দেশ্য। এক্ষেত্রে বীমা গ্রহীতার পূর্ব শারীরিক অবস্থার জন্য বীমা পলিসি গ্রহণে কোন সমস্যা নেই। বীমা ঝুঁকি গ্রহণের পূর্বে কোন ডাক্তারী পরীক্ষার প্রয়োজন নেই এবং যে কোন সরকারী হাসপাতালের ওপিডি চিকিৎসার ব্যয় পুনর্ভরণ করার ব্যবস্থা আছে। এছাড়াও নির্ধারিত সীমার মধ্যে হাসপাতালে ভর্তির পূর্ব ও পরবর্তী ব্যয় পুনর্ভরণ করা যাবে। প্রাথমিক স্তরে বাংলাদেশের ৩ থেকে ২৫ বছর বয়সের সকল নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তি এ বীমা পলিসি গ্রহণ করতে পারবে। শারীরিক ও মানসিক চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বাংলাদেশে প্রথম চালুকৃত যুগান্তকারী এ বীমা পরিকল্পের মাধ্যমে বছরে ৬০০ (ছয়শত) টাকা প্রিমিয়ামের বিনিময়ে সর্বোচ্চ ১,০০,০০০.০০ (এক লাখ) টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা কভারেজ দেয়া হবে। এতে তাদের উপযুক্ত চিকিৎসার পাশাপাশি সামাজিকভাবেও তাদের ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত হবে।

    ১ মার্চ ২০২২ তারিখ জাতীয় বীমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পলিসির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।  

    #

    অ/খবি/ রাত, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    বীমা কোম্পানিতে জাল শিক্ষা সনদে প্রায় ১৫ জন এমডি
    ভুয়া শিক্ষাসনদে সোনালী লাইফের ভারপ্রাপ্ত এমডি পদে রফিকের ৩০ মাস!

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.