অর্থকাগজ প্রতিবেদন ●
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) প্রকাশ করেছে পুঁজি বাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনাকল্যাণ ইন্স্যুরেন্স।
১৫ জুলাই অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময়ে ৬৫ পয়সা আয় হয়েছিল।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৩২ পয়সা।
৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৮৩ পয়সা। ●
অকা/বীমা/ফর/সকাল/১৮ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

