Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২৫ বছর পূর্তি উদযাপন
    স্বচ্ছতা-জবাবদিহিতাই বীমা খাতের টিকে থাকার মূল শক্তি – আমির খসরু

    নভেম্বর ২৬, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণUpdated:নভেম্বর ২৬, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না—পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম চৌধুরী, আর স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।

    প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা কেবল নৈতিকতার বিষয় নয়—এটি যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের স্থায়িত্ব, গ্রাহক আস্থা, এবং বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার ভিত্তি। তাঁর মতে, যে প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ শাসনব্যবস্থা সুদৃঢ়, যেখানে সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা থাকে এবং ব্যবস্থাপনা থেকে মাঠপর্যায়ের কর্মী পর্যন্ত সবার কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত হয়—সেই প্রতিষ্ঠান সহজেই যেকোনো সংকট পার করতে সক্ষম হয়। তিনি বলেন, পপুলার লাইফ দীর্ঘদিন ধরে এই নীতিতে অবিচল থেকে গ্রাহকের আস্থা অর্জন করেছে, যা প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম শীর্ষ বীমা কোম্পানিতে পরিণত করেছে।

    বীমা খাতের সামগ্রিক চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশে এখনো কিছু বীমা কোম্পানি গ্রাহকের দাবি সময়মতো পরিশোধ করতে ব্যর্থ হয়, যা মানুষের আস্থা দুর্বল করে। অথচ বীমা খাতের মূল শক্তিই হলো নির্ভরযোগ্যতা এবং সঙ্কটে গ্রাহকের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। তিনি মনে করেন, খাতটির টেকসই উন্নয়নের জন্য কঠোর তদারকি, আধুনিক রেগুলেটরি সংস্কার এবং নিয়ন্ত্রক সংস্থা থেকে মন্ত্রণালয় পর্যন্ত সমন্বিত জবাবদিহিতা অপরিহার্য। আর্থিক খাতে দুর্নীতি ও অনিয়ম দূর করে স্বচ্ছ পরিবেশ গড়ে উঠলে শুধু বীমা খাতই নয়, পুরো আর্থিক ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

    অনুষ্ঠানে চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম চৌধুরী বলেন, পপুলার লাইফ গত ২৫ বছরে গ্রাহকের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সেবা প্রদান করেছে। একযোগে কাজ করলে এবং পেশাদারিত্ব ধরে রাখলে একটি প্রতিষ্ঠান কত দ্রুত এগিয়ে যেতে পারে—পপুলার লাইফ তারই বাস্তব উদাহরণ। তিনি আশা প্রকাশ করেন, কর্মকর্তা-কর্মচারী, এজেন্ট, পরিচালনা পর্ষদ এবং গ্রাহকদের সম্মিলিত অঙ্গীকারের মাধ্যমে পপুলার লাইফ শিগগিরই বাংলাদেশের শীর্ষ বীমা কোম্পানির অবস্থান আরও সুসংহত করবে।

    কোম্পানির সিইও বি এম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ শুধু বীমা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়—এটি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গত দুই দশকে প্রতিষ্ঠানটি প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে, যা শুধু আর্থিক স্থিতিশীলতা নয়, সামগ্রিক সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলছে। তিনি জানান, কোম্পানিটি দীর্ঘদিন ধরে ‘ট্রিপল-এ’ ক্রেডিট রেটিং ধরে রেখেছে—যা তাদের আর্থিক শক্তি, ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা এবং গ্রাহকের দাবি পরিশোধে প্রতিষ্ঠানের ধারাবাহিকতার প্রমাণ।

    অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স নতুন নাম হিসেবে ‘পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি’ ঘোষণা করে। এ সময় ‘প্রেরণা’ শিরোনামে প্রতিষ্ঠানের বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়, যেখানে কোম্পানির ২৫ বছরের যাত্রা, অর্জন, সেবা সম্প্রসারণ, সামাজিক দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ কৌশল তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারিটিও কোম্পানির উন্নয়নের গল্পকে আরও জীবন্তভাবে উপস্থাপন করে। ●
    অকা/বীখা/ই/রাত/২৬ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    বীমা কোম্পানিতে জাল শিক্ষা সনদে প্রায় ১৫ জন এমডি
    ভুয়া শিক্ষাসনদে সোনালী লাইফের ভারপ্রাপ্ত এমডি পদে রফিকের ৩০ মাস!

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.