Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ১৮ দিনে ৩৪ হাজার আয়কর রিটার্ন দাখিল

    সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১২:৫৪ অপরাহ্ণ18
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন  ●
    রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে অনলাইন রিটার্ন বা ই-রিটার্ন দাখিল পদ্ধতি। নতুন এ পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিলে ব্যাপক সাড়া পড়েছে। ১৮ দিনে অনলাইনে জমা দেয়া হয়েছে ৩৪ হাজার রিটার্ন।

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তথ্যে দেখা যায়, ৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৮ দিনে অনলাইনে ৩৪ হাজার আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে।

    এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, এনবিআরের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণীর করদাতারা সহজেই নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। স্বতঃস্ফূর্ত ও উৎসাহিত করদাতারা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩৪ হাজার আয়কর রিটার্ন দাখিল করেছেন। যেসব করদাতা সফলভাবে রিটার্ন দাখিল করেছেন তাদের জাতীয় রাজস্ব বোর্ডের প থেকে অভিনন্দন জানান তিনি।

    এদিকে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, করদাতারা আগামী অর্থবছরের প্রথম দিন বা ১ জুলাই থেকে অনলাইনে আয়কর রিটার্ন দিতে পারবেন।

    সাম্প্রতিক রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদরদফতরে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ তথ্য জানান। এ সময় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

    এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, এনবিআর প্রাথমিকভাবে ২০১৬ সালে অনলাইন রিটার্ন জমা দেয়ার পোর্টাল চালু করে। কিছু ত্রুটি থাকায় ২০২১ সালে তা আবার চালু হয়।

    এনবিআর চেয়ারম্যান বলেন ২০২১ সালের উদ্যোগটিও মসৃণ ছিল না। করদাতাদের মনে ভয়-সংশয় ছিল। আমরা চলতি অর্থবছরে প্রায় এক কোটি করদাতার কর অনলাইনে নিতে প্রস্তুত।

    এনবিআরের তথ্য অনুসারে, গত অর্থ বছরে প্রায় পাঁচ লাখ করদাতা অনলাইনে ও প্রায় ৩৮ লাখ করদাতা হাতে হাতে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। বর্তমানে দেশে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) আছে এক কোটি ৪০ লাখ মানুষের।

    তিনি আরো বলেন, বৈশ্বিক মান থেকে বাংলাদেশ অনেক দূরে। এখন পুরোদমে কাজ শুরু করেছি। আশা করছি চলতি অর্থবছরের মধ্যে অনলাইন রিটার্ন সংখ্যা ১৫ লাখ হবে।

    এ সময় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, করদাতার সংখ্যা বাড়াতে ও সেবার মান উন্নয়নে এনবিআরকে নজর দিতে হবে। এনবিআরের উচিত হবে না জোর করে কর আদায় করা। রাজস্ব বাড়াতে রাজস্বের ত্রে বাড়াতে হবে।

    অনলাইন কর ব্যবস্থার প্রশংসা করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, এটি অবশ্যই করদাতাদের ব্যক্তিগতভাবে কর কর্মকর্তাদের সাথে দেখা করার প্রয়োজনীয়তা কমাবে। কর কর্মকর্তার সাথে যখন করদাতার দেখা হবে না, তখন স্বচ্ছতা আসবে বলে তিনি মনে করেন।

    অন্তর্বর্তী সরকার এরই মধ্যে বেশকিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে এনবিআরে সংস্কার আনা হবে বলে জানান তিনি। ●

    অকা/আখা/ফর/সন্ধ্যা/২৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    আয়কর রিটার্ন এনবিআর

    এই বিষয়ে আরও সংবাদ

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস
    লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকারও বেশি কম আদায়

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    ৪৩ খাতে রফতানি প্রণোদনা অপরিবর্তিত

    মোটরসাইকেল শিল্পে ফিরছে গতি, লক্ষ্য এখন রফতানি বাজার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অনুমোদন
    এক প্ল্যাটফর্মে মিলবে সব বিনিয়োগ সেবা

    নতুন আমদানি নীতির চূড়ান্ত অনুমোদন
    এলসির বিকল্পে সেলস কনট্রাক্টে আমদানির সুযোগ

    জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলার

    একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন এমবাপ্পে

    অবশেষে থামল মরক্কোর অবিশ্বাস্য জয়রথ

    মরক্কোর স্বপ্নভঙ্গ; ফাইনালের স্বপ্নে বিভোর ফ্রান্স

    ফ্ল্যাট বিক্রিতে ধস, আবাসন খাতে নেমেছে সংকট

    ভালো কোম্পানির শেয়ারে আসছে ‘ডে নেটিং’ সুবিধা

    বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ

    এক স্বশিক্ষিত শিল্পীর সাম্রাজ্য: নরসিংদীর আলামিনের হাহাকার

    ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা

    সিজেএফডি’র নতুন সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

    কিংবদন্তি কণ্ঠ বনি টাইলারের বিদায়

    এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫ মনোনয়ন ‘দ্য পিট’-এর, নজরে ‘হ্যাকস’ও

    সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার

    ফ্রেইট ফরোয়ার্ডার্স বিধিমালায় যে জটিলতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.