Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    উৎসে কর মনিটরিং জোরদার, এনবিআরের বিশেষ টিম

    জুলাই ১৯, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণUpdated:জুলাই ১৯, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন> 

    উৎসে কর (টিডিএস) সঠিকভাবে কর্তন ও সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ মনিটরিং কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে কর অঞ্চলগুলোর বিশেষ টিম বিভিন্ন বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শন, নথিপত্র যাচাই এবং ডিজিটাল তথ্য পরীক্ষা করছে।

    শনিবার (১৯ জুলাই) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারার আওতায় কর কর্মকর্তাদের আইনগত ক্ষমতা সম্পর্কে করদাতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সচেতন করার অংশ হিসেবে এ কার্যক্রম জোরদার করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন অনুযায়ী কর কর্মকর্তারা যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যালয়, ব্যবসা কেন্দ্র বা প্রাঙ্গণে প্রবেশ করে সরেজমিনে পরিদর্শন করতে পারবেন। পাশাপাশি প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদসহ আর্থিক কার্যক্রম-সংক্রান্ত বিভিন্ন নথিপত্র পরীক্ষা ও তলব করার ক্ষমতা রয়েছে তাদের।

    এছাড়া প্রয়োজনে প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড কিংবা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্যও পরীক্ষা করা যাবে। প্রয়োজনে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভেঙে তথ্যে প্রবেশেরও সুযোগ রয়েছে বলে উল্লেখ করেছে এনবিআর।

    উৎসে কর সঠিকভাবে কর্তন ও জমা দেওয়া হয়েছে কি না তা নিশ্চিত করতে প্রয়োজনীয় হিসাবের খাতা, নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড বা ডিভাইস সাময়িকভাবে জব্দ করে নিজস্ব হেফাজতে রাখার ক্ষমতাও কর কর্মকর্তাদের রয়েছে। একই সঙ্গে তারা যেকোনো নথি, ইমেজ বা হিসাবের কপি সংগ্রহ এবং সেগুলোতে সনাক্তকরণ চিহ্ন বা সিলমোহর ব্যবহার করতে পারবেন।

    এনবিআর সতর্ক করে বলেছে, রাজস্ব আহরণ-সংক্রান্ত এসব কার্যক্রমে বাধা সৃষ্টি বা অসহযোগিতা করলে আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারা অনুযায়ী জরিমানার বিধান রয়েছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে করদাতাদের সঠিক আইনগত ধারা ও নির্ধারিত অর্থনৈতিক কোড উল্লেখ করে এ-চালানের মাধ্যমে উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    এছাড়া ১৪৭ ধারার প্রয়োগ নিয়ে কোনো অস্পষ্টতা, জটিলতা, হয়রানি বা অভিযোগ থাকলে এনবিআরের গঠিত কমিটির সদস্য সচিবের কাছে assistance147nbr@gmail.com ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

    সর্বশেষ হালনাগাদ 23 hours আগে

    উৎসে কর এনবিআর

    এই বিষয়ে আরও সংবাদ

    এডিবির নাম ভাঙিয়ে ভুয়া ঋণের ফাঁদ!

    সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে ফের দুদকের অভিযান

    ফের গ্রেপ্তার রিজেন্ট চেয়ারম্যান সাহেদ করিম

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

    গোল্ডেন গ্লাভস স্পেনের উনাই সিমনের

    বিশ্বকাপ না জিতেও ইতিহাস এমবাপ্পের, টানা দুই আসরে গোল্ডেন বুট

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এডিবির নাম ভাঙিয়ে ভুয়া ঋণের ফাঁদ!

    সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে ফের দুদকের অভিযান

    ফের গ্রেপ্তার রিজেন্ট চেয়ারম্যান সাহেদ করিম

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

    সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য পুনর্মিলনী

    বিদেশি ষড়যন্ত্রের বয়ান কতটা বাস্তব?

    বাংলাদেশের বাণিজ্যিক বিমান চলাচল খাত
    বহর বাড়িয়ে বাজার দখলের লড়াই

    আমদানি স্থবির, উৎপাদনে ভাটা

    গোল-অ্যাসিস্ট ছাড়াই গোল্ডেন বল পেলেন রদ্রি

    গোল্ডেন গ্লাভস স্পেনের উনাই সিমনের

    বিশ্বকাপ না জিতেও ইতিহাস এমবাপ্পের, টানা দুই আসরে গোল্ডেন বুট

    বিশ্বকাপের মঞ্চ মাতালেন ম্যাডোনা-শাকিরা-জাস্টিন বিবার-বিটিএস

    ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে বিরল রেকর্ড ইয়ামালের

    ১০ জনের আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

    ৯০ মিনিটে হলো না গোল

    শিরোপা স্বপ্নে একাদশ সাজিয়েছে আর্জেন্টিনা

    ফাইনালে অপরিবর্তিত স্পেনের একাদশ

    ডিজিটাল যুগে ফিজিক্যাল মিউজিকের চমক, বিশ্বজুড়ে বাড়ছে সিডি, ভিনাইল বিক্রি

    দুবাইয়ে প্রেসক্লাবের সভায় বিশিষ্টজনরা
    ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক তৎপরতার দাবি

    বহর বাড়াতে লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.