Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ৩ বৈশাখ, ১৪৩৩ | ১৭ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    দুই খাতে দ. কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    এপ্রিল ২৭, ২০২৪ ২:০৮ পূর্বাহ্ণUpdated:এপ্রিল ২৭, ২০২৪ ২:০৮ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    ইপিজেড এবং চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল এই দুই খাতে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মো. জিয়াউর রহমান এ আহ্বান জানান।

    আবুল কালাম মো. জিয়াউর রহমান ২৬ এপ্রিল, ২০২৪ শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানীর সিউলে অনুষ্ঠিত এক সেমিনারে এ আহ্বান জানান তিনি। বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের ইপিজেডসমূহ এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বাংলাদেশস্থ কোরিয়ান কমিউনিটি, কিডো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এবং জায়ান্ট বিডি কোম্পানি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান।
    এ সময় সেমিনারে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক। সেমিনারে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও শিল্প গ্রুপের প্রায় ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে বেপজা নির্বাহী চেয়ারম্যান বর্তমানে বাংলাদেশে বিরাজমান বিনিয়োগ পরিবেশ ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সামগ্রিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, গত এক দশকে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কৌশলগত ভৌগোলিক অবস্থান, কর্মক্ষম জনশক্তি, বৃহৎ ও সম্প্রসারণশীল অভ্যন্তরীণ বাজার, স্থিতিশীল সামাজিক-রাজনৈতিক পরিবেশ বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের মূল কারণ। বাংলাদেশে বিনিয়োগের প্রধান আকর্ষণ হল সহজলভ্য, উৎপাদনশীল, পর্যাপ্ত এবং সহজে প্রশিক্ষণযোগ্য শ্রমশক্তি। বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম মজুরি এশিয়ার মধ্যে সবচেয়ে কম।
    বেপজার নির্বাহী চেয়ারম্যান সেমিনারে জানান, দেশের চালু ৮টি ইপিজেডের সঙ্গে চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। ওই অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে ২৮টি শিল্পপ্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান উৎপাদনও শুরু করেছে। এ ছাড়া দেশে তিনটি নতুন ইপিজেড প্রতিষ্ঠা প্রক্রিয়াধীন রয়েছে, যা ২০২৫ সালের শেষ নাগাদ বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত হবে।

    সেমিনারে স্বাগত বক্তব্য দেন আদমজী ইপিজেডের দক্ষিণ কোরীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান কিডো বাংলাদেশের চেয়ারম্যান জ্যাং হি পার্ক। সেমিনারের শেষভাগে বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বেপজার নির্বাহী চেয়ারম্যানসহ সংস্থাটির নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন, অতিরিক্ত নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) ফজলুল হক মজুমদার, পরিচালক আলী ইসতিয়াক চৌধুরী প্রমুখ।

     

    অকা/দ.কোরিয়া/ফর/ সকাল, ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    আহ্বান ইপিজেড বিনিয়োগ বেপজা

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩০ সালের মধ্যে উৎপাদনের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট 
    সৌরবিদ্যুতে বিপ্লব ঘটবে বাংলাদেশে

    মেধাও হোক ঋণের জামানত

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    উচ্চ শুল্কনীতির প্রভাব
    বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে

    আকার অনুযায়ী দাম ঠিক করা হবে ইলিশের

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ২০৩০ সালের মধ্যে উৎপাদনের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট 
    সৌরবিদ্যুতে বিপ্লব ঘটবে বাংলাদেশে

    কর কাঠামোয় বড় পরিবর্তন আনছে সরকার

    আবারও ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.