Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ৭২ শতাংশ মুনাফা বেড়েছে গ্রামীণফোনের

    এপ্রিল ২৭, ২০২৪ ২:০৫ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    দেশের টেলিকম খাতের শীর্ষ কোম্পানি গ্রামীণফোন (জিপি) ভালো মুনাফা দিয়ে শুরু করেছে চলতি বছর। এ বছরের প্রথম তিন মাসে গ্রামীণফোন ১ হাজার ৩৩৮ কোটি টাকা মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫৫৮ কোটি টাকা বা ৭২ শতাংশ বেশি। সম্প্রতি কোম্পানিটি চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে। ওই প্রতিবেদন থেকে মুনাফার এ তথ্য পাওয়া গেছে।

    আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে ৩ হাজার ৯৩৩ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ হাজার ৭৩৫ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে গ্রামীণফোনের আয় বেড়েছে ১৯৮ কোটি টাকা বা ৫ শতাংশের বেশি। সাধারণত আয় থেকে সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে, সেটিই কোম্পানির কর-পরবর্তী মুনাফা।
    গ্রামীণফোন বলছে, বছরের প্রথম তিন মাসে ১০ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছে। তাতে গত মার্চ শেষে গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ৩০ লাখে। গ্রামীণফোনের মোট গ্রাহকের ৫৫ দশমিক ৮ শতাংশ বা ৪ কোটি ৬৩ লাখ গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করছেন।

    গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ‘সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের কর্মকৌশলে অটুট থেকে বিনিয়োগ অব্যাহত রেখেছি। এ ছাড়া অংশীদারি দৃঢ় করার পাশাপাশি, আমাদের কার্যক্রমকে আরও সুসংহত করেছি। এই সবকিছু এই সাফল্য অর্জনে অবদান রেখেছে।

    প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) অটো রিসব্যাক বলেন, ‘ভালো কর্মপরিকল্পনা এবং কঠোর আর্থিক শৃঙ্খলার কারণে বছরের প্রথম প্রান্তিকে সাবস্ক্রিপশন ও ট্রাফিক রেভিনিউ হার ৫ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। আমাদের শক্তিশালী ব্যালান্স শিট ও ক্যাশফ্লো’র কল্যাণে প্রবৃদ্ধি বজায় রাখা এবং উদ্ভাবনে বিনিয়োগ অব্যাহত রাখা সম্ভব হয়েছে।’

    চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈদেশিক মুদ্রা লেনদেন থেকে ১৯ কোটি টাকা মুনাফা করেছে গ্রামীণফোন। যেখানে গত বছরের একই সময়ে কোম্পানিটিকে ১৫ কোটি টাকার বেশি লোকসান গুনতে হয়েছিল। এ বছর বৈদেশিক মুদ্রা লেনদেন থেকে মুনাফা করায় সেটিও সার্বিক মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

    তালিকাভুক্ত কোম্পানি হিসেবে ২৫ এপ্রিল, ২০২৪ বৃহস্পতিবার মুনাফা বৃদ্ধির এ তথ্য দেশের স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছিল গ্রামীণফোন। তাতে ওই দিন কোম্পানিটির শেয়ারের দাম ১ শতাংশ বা আড়াই টাকা বেড়ে দাঁড়ায় ২৩৫ টাকায়। বৃহস্পতিবার শেয়ারবাজারে বড় দরপতন হলেও মুনাফার খবরে গ্রামীণফোনের শেয়ারের দর বেড়েছিল।

    অকা/মুনাফা/ফর/ সকাল, ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    গ্রামীণফোন মুনাফা

    এই বিষয়ে আরও সংবাদ

    প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

    নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ চায় প্রজ্ঞা, আত্মা ও সেভ ফাউন্ডেশন

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    জনসচেতনতায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’

    মালয়েশিয়ায় চিকিৎসায় নতুন সুবিধা পেলো শান্তা লাইফের গ্রাহকরা

    সিলভার ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছে রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

    মিউজিক চার্টে এআই নির্মিত গান নিষিদ্ধের হিড়িক ও সুরের স্বত্বাধিকার

    পররাষ্ট্রনীতি চলুক রাষ্ট্রীয় স্বার্থে, ব্যক্তিগত আবেগে নয়

    যন্ত্রপাতি বন্দরে, ঋণের বোঝা ব্যাংকে—উৎপাদনহীন ৭ হাজার কোটির প্রকল্প

    সেপ্টেম্বরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন

    বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    গ্লোবাল মিশনে বলিউড সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    ভাই চার্লস স্পেসারের চোখে প্রিন্সেস ডায়ানার রোজনামচা

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.