Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ২৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    গ্যাসের সিস্টেম লসে বছরে ক্ষতি ১ বিলিয়ন ডলার

    সেপ্টেম্বর ৫, ২০২৪ ১২:৫০ অপরাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বছরে যে পরিমাণ গ্যাসের সিস্টেম লস হয় তার আর্থিক পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার। বর্তমানে প্রতি এমএমবিটিইউ এলএনজির আমদানি মূল্য ১৫ ডলার। ভবিষ্যতে দাম বাড়লে তির পরিমাণ আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।

    ৪ সেপ্টেম্বর ঢাকায় আইবিএফবির অফিসে ‘চ্যালেঞ্জেস ইন রিফর্ম ইন এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে গ্যাস খাতের দুর্দশা ও আর্থিক তির বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা করা হয়।

    অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, ‘জ্বালানির জন্য শিল্পোদ্যোক্তাদের যে সংকট, তার কারণেই জ্বালানি কনজাম্পশন বাড়েনি। আমাদের প্রাকৃতিক গ্যাসের ৬০ শতাংশ ব্যবহার হচ্ছে বিদ্যুত উৎপাদনে, যার মধ্যে ১৮ শতাংশ যাচ্ছে ক্যাপটিভ পাওয়ারে। আবাসিকে ব্যবহার হচ্ছে ১১ শতাংশ। দেশের ২৯টি গ্যাস ফিল্ডের মধ্যে ২০টি অপারেশনে রয়েছে।’

    তিনি আরো বলেন, ‘এনার্জি সেক্টরে সবকিছু আমদানিনির্ভর হয়ে গেছে। দেশে বর্তমানে গ্যাস উৎপাদন ২ হাজার ২০২ এমএমসিএফডি। গত পাঁচ বছরে আমরা অনেক ক্ষেত্রে সমপরিমাণ গ্যাস ব্যবহার বাড়িয়েছি। ফলে সরবরাহে সংকট তৈরি হয়েছে।’

    সেমিনারে স্বাগত বক্তব্যে আইবিএফবির সভাপতি ও এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশীদ বলেন, ‘আইবিএফবি সব সময় দেশের ব্যবসা ও উদ্যোক্তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অ্যাডভোকেসি করছে।’

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েট অধ্যাপক ড. ম তামিম বলেন, ‘বিগত সরকারের সময় সব খাতে তথ্য সন্ত্রাস হয়েছে, জ্বালানিতে তা আরো বেশি হয়েছে। সরকারের কিছু বিষয় জ্বালানি খাতকে মারাত্মকভাবে তিগ্রস্ত করেছে।’

    তিনি আরো বলেন, ‘টার্গেট করা হয়েছে, ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুত সুবিধা নিশ্চিতকল্পে উৎপাদনমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার। কিন্তু সেটা ধরেবেঁধে করা হয়েছে। উৎপাদন অর্ধেক হলেও কাগজে-কলমে শতভাগ দেখানো হয়েছে। সরকার এ খাত থেকে সুবিধা নিয়েছে। সেজন্য জ্বালানি খাতকে কুগিত করে রেখেছিল।’

    ম. তামিম বলেন, ‘জ্বালানি-বিদ্যুত এগুলো টেকনিক্যাল বিষয়, যা রাজনৈতিকভাবে নির্ধারণ সম্ভব নয়, যেটি আমাদের দেশে হয়েছে। জ্বালানি ও বিদ্যুত খাতের সরকারি প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে উন্নয়ন করতে পারেনি।’

    বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘জ্বালানি মন্ত্রণালয় দেশের সরকারপ্রধানের দপ্তরে থাকা সত্ত্বেও আমরা দেখেছি, গত এক দশকে কীভাবে প্রতিযোগিতা ছাড়াই এনার্জি চুক্তি করা হয়েছে।’

    তিনি আরো বলেন, ‘আমাদের দেশের কোম্পানি রাতারাতি সিঙ্গাপুরের কোম্পানি হয়ে গেল। দেশের রিজার্ভ যখন সংকটে আমরা ডলার পৌঁছে দিয়ে এসেছি সিঙ্গাপুরে গিয়ে।’

    বিটিএমএর পরিচালক রাজীব হায়দার বলেন, ‘গত কয়েক বছরে শিল্পে গ্যাসের দাম বেড়েছে ২০০ শতাংশের বেশি। বর্তমানে প্রতি ইউনিট ৩১ দশমিক ৫ টাকা দরে গ্যাস কিনতে হচ্ছে। কোনো প্রকার নোটিস ছাড়াই দাম বাড়ানো হচ্ছে।’

    এনার্জি অ্যান্ড পাওয়ার সম্পাদক মোল্লা আমজাদের সঞ্চালনায় সেমিনারে বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি নুরুল আখতার, আইবিএফবির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট এমএস সিদ্দিকী বক্তব্য রাখেন। ●

    অকা/শিবা/ফর/সন্ধ্যা/৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    গ্যাস বছরে ক্ষতি

    এই বিষয়ে আরও সংবাদ

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    শিল্পায়নের নতুন সুযোগ গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি-শিল্প উপদেষ্টা

    প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
    অর্ডার বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা

    সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে চামড়াশিল্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.