Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সিন্ডিকেটের কবলে তাঁতবোর্ড

    সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১২:২৮ অপরাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মন্ত্রণালয়, দফতর, অধিদফতরে কর্মকর্তাদের মধ্যে পরিবর্তন হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বাংলাদেশ তাঁত বোর্ড।

    বাংলাদেশ তাঁত বোর্ডের তিন ব্যক্তির একটি সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতি প্রতিরোধে এক বছর আগে একটি তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত তারা রিপোর্ট জমা দেয়নি। বিভিন্ন তাঁতি সমিতির অভিযোগের পরিপ্রেেিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত এক বছরেও তদন্তের কোনো অগ্রগতি না হওয়ায় দেশের তাঁতি সমাজের মধ্যে ােভ দেখা দিয়েছে।

    বাংলাদেশ তাঁতি সমিতির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, তাঁত বোর্ডের সিন্ডিকেটের দুর্নীতির কারণে ২৫ লাখ দেশী তাঁতের মধ্যে পনের লাখ তাঁত এখন বন্ধ। তাঁত বোর্ডের এই সুবিধাভোগীরা গত চার বছরে শত শত কোটি টাকা লুটপাট করেছে। এই লুটপাটের রহস্য উন্মোচন করতে গঠন করা হয় কমিটি। কিন্তু এক বছর অতিবাহিত হলেও তারা এখন পর্যন্ত রিপোর্ট দিতে পারেনি।

    দশ বছর ধরে একই পদে থাকা তাঁত বোর্ডের জিএম কামনাশীষের নেতৃত্বে একটি সিন্ডিকেট পরিচালিত হচ্ছে। কামনা শীষ দাশ জেনারেল ম্যানেজারের পদে ১০ বছর ধরে অবস্থান করার পাশাপাশি বোর্ডের অধীন অন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সিন্ডিকেট, দুর্নীতি এবং একই পদে জিএম এর ১০ বছর অবস্থান করার বিষয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশ তাঁত বোর্ড এর সদস্য দেবাশীষ নাগ ফোনে এসব প্রশ্নের উত্তর দিতে অপরাগতা প্রকাশ করেন।

    সারা দেশে এক হাজার ৩৬০টি তাঁতি সমিতি আছে তাঁত বোর্ডের। এর মধ্যে শুধু ৩০ থেকে ৩৫টি সমিতি বারবার রং ও রাসায়নিক দ্রব্য আমদানির সুযোগ পাচ্ছে। বিগত দিনে সভাপতি মনোয়ার হোসেন জিম কামনাশীষ দাশ ও মন্ত্রীর এপিএসের মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে তোলে।

    সিন্ডিকেটের কারণে বাংলাদেশের প্রায় এক হাজার ৩৮৭ সমিতি সুতা রং ও রাসায়নিক দ্রব্য আমদানি থেকে বঞ্চিত হচ্ছে। তারা আমদানি সুবিধা না পাওয়ায় একে একে অনেক তাঁত বন্ধ হয়ে যাচ্ছে। তারা সরকারের কোনো সুবিধা পাচ্ছে না। দেশের প্রতিটি তাঁতি সমিতিকে সুবিধা দেয়ার নিয়ম থাকলেও এই সিন্ডিকেট ২২ থেকে ২৩টা সমিতিকে সুবিধা দিয়ে আসছে। এসব সমিতির নামে আমদানি করা পণ্য কালোবাজারে তিনগুণ দামে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সমিতিগুলো প্রয়োজনীয় পণ্য যেমন রং রাসায়নিক দ্রব্য আমদানি করতে না পারে এক এক করে সব বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

    আওয়ামী লীগ সরকারের আমলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী দায়িত্ব গ্রহণের পর ১৬ জানুয়ারি মন্ত্রী বরাবর একটি অভিযোগ করেন নরসিংদী জেলার শিবপুর পুটিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড প্রাথমিক তাঁতি সমিতির সম্পাদক মো: ফজলুল হক। অভিযোগপত্রে তিনি বলেন, চার বছর আগে নির্বাচিত কমিটি জাতীয় তাঁতি সমিতির সভাপতির মেয়াদ শেষে মোহাম্মদ মনোয়ার হোসেন নির্বাচন ব্যতীত টিকিটের সহযোগিতায় অ্যাডহক কমিটি প্রথমবার সভাপতি নিয়োগ নেয়। কিন্তু কোনো নির্বাচনের প্রয়োজন মনে করেনি। দ্বিতীয়বার দুই বছর পর এই অনির্বাচিত কমিটিসহ পূর্বের ন্যায় সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে পুনরায় মেয়াদ বৃদ্ধি করে। এই দুই বছরেও কোনো নির্বাচন করেনি।

    ২০ ডিসেম্বর ২০২৩ তারিখে সভাপতির মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু তৃতীয়বারের মতো আবারো মেয়াদ বৃদ্ধি করে নেয়ার পাঁয়তারা চলছে। তারা বলছেন তাঁত বোর্ডের এই সিন্ডিকেটের বিরুদ্ধে তাঁতিরা দফায় দফায় আন্দোলন সংগ্রাম ঘেরাও নানান কর্মসূচি পালন করলেও এরা বহাল তবিয়তে রয়েছেন। ●

    অকা/কৃশি/সন্ধ্যা/১৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    তাঁতবোর্ড

    এই বিষয়ে আরও সংবাদ

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    জনসচেতনতায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’

    কর্মসংস্থানের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    টেকসই কৃষিই হতে পারে অর্থনীতির ভবিষ্যৎ

    জাতির খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির মেরুদণ্ড কৃষি-গভর্নর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    হরমুজে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার ট্রাম্পের

    ২৬ কার্যদিবসে শেষ বাজেট অধিবেশন, ১০ বিল পাস

    চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী

    ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন যারা

    হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    প্রায় ৭ কোটি বছর পুরনো ডাইনোসর বিক্রি হলো ৫০ মিলিয়ন ডলারে

    মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা?

    সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ

    বৈদ্যুতিক যানবাহন শিল্পে বিনিয়োগের নতুন গতি

    ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন

    হরমুজে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

    দেশে ফেরার আগে বাংলার লোকগানে মুগ্ধ করলেন সানজয়

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.