Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মন্দার মাঝেও ১৬টি ব্যাংকের মুনাফা বেড়েছে

    নভেম্বর ১৪, ২০২৪ ৪:১৬ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের ব্যাংক খাত বরাবরই মুনাফার ধারায় চলছে। যদিও অর্থনৈতিক অনিশ্চয়তা বা রাজনৈতিক অস্থিরতায় বিভিন্ন সময়ে কিছু ব্যাংকের মুনাফা কমেছে বা লোকসান করেছে। একই চিত্র দেখা গেছে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায়। বিশেষ করে জুলাইজুড়ে টানা আন্দোলন ও আগস্টে সরকার পতনের প্রভাবে ৯টি ব্যাংক লোকসান করেছে। মুনাফা কমেছে আরও ১০টির। তবে এ মন্দার মাঝেও ভালো ব্যবসা করেছে কয়েকটি ব্যাংক। তালিকাভুক্ত ১৬টি ব্যাংকের মুনাফা বেড়েছে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে।

    ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সর্বোচ্চ মুনাফা বেড়েছে ব্র্যাক ব্যাংকের। ব্যাংকটির কর-পরবর্তী মুনাফা বেড়েছে ৪২৯ কোটি ২১ লাখ টাকা। পূবালী ব্যাংকের কর-পরবর্তী মুনাফা বেড়েছে ১০৪ কোটি ৫৬ লাখ টাকা, যা দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া মুনাফা বৃদ্ধি পাওয়া অন্য ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক, এসবিএসি ব্যাংক, ইউসিবি ব্যাংক, শাহজালাল ইসলামী, এনআরবিসি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট, ট্রাস্ট ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক। এর মধ্যে এনআরবিসি ব্যাংক লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

    ব্যাংকগুলোর অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদক অনুসারে, ব্র্যাক ব্যাংক ১ হাজার ১০ কোটি ৬২ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৮১ কোটি ৪১ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৪২৯ কোটি ২১ লাখ টাকা বা ৭৪ শতাংশ। পূবালী ব্যাংক ৪৪৫ কোটি ৮৭ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৩৪ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ১১১ কোটি ৪৩ লাখ টাকা বা ৩৩ শতাংশ। এনসিসি ব্যাংক চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ২০১ কোটি ৫১ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৬ কোটি ৯৪ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ১০৪ কোটি ৫৬ লাখ টাকা বা ১০৮ শতাংশ। প্রিমিয়ার ব্যাংক ৪৪৫ কোটি ৮৭ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৩৪ কোটি ৪৪ লাখ টাকা।

    এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৬৫ কোটি টাকা বা ১৫ শতাংশ। সিটি ব্যাংক ২০১ কোটি ২৩ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪২ কোটি ৫ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৫৯ কোটি ১৭ লাখ টাকা বা ৪২ শতাংশ। উত্তরা ব্যাংক ১২১ কোটি ৮১ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৫ কোটি ২৬ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৪৬ কোটি ৫৫ লাখ টাকা বা ৬২ শতাংশ। ওয়ান ব্যাংক চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৫৬ কোটি ৫৮ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ কোটি ৩৭ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৪০ কোটি ২১ লাখ টাকা বা ২৪৬ শতাংশ।

    এ ছাড়াও মার্কেন্টাইল ব্যাংক ১১৭ কোটি ৮২ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৬ কোটি ৩০ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৩১ কোটি ৫২ লাখ টাকা বা ১০০ শতাংশ। যমুনা ব্যাংক চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ১০৫ কোটি ৫৫ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৬ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২৯ কোটি ১৩ লাখ টাকা বা ৩৮ শতাংশ। এসবিএসি ব্যাংক ৩৯ কোটি ৯১ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ কোটি ৬৩ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২৪ কোটি ২৮ লাখ টাকা বা ১৫৫ শতাংশ। ইউসিবি ব্যাংক ৯৮ কোটি ৪৯ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৫ কোটি ৬০ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২২ কোটি ৮৯ লাখ টাকা বা ৩০ শতাংশ।

    শাহজালাল ইসলামী ব্যাংক ১১৭ কোটি ৫৪ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৬ কোটি ২৪ লাখ টাকা। এ হিসেবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২১ কোটি ৩০ লাখ টাকা বা ২২ শতাংশ। মিউচুয়াল ট্রাস্ট ৯০ কোটি ১১ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৮২ কোটি ৮৭ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৭ কোটি ২৩ লাখ টাকা বা ৯ শতাংশ। ট্রাস্ট ব্যাংক ১২৩ কোটি ৪ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১১৭ কোটি ৮৯ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৫ কোটি ১৪ লাখ টাকা বা ৪ শতাংশ। স্ট্যান্ডার্ড ব্যাংক ১৮ কোটি ৯০ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২ কোটি ৬৬ লাখ টাকা বা ১৬ শতাংশ।

    এনআরবিসি ব্যাংক ১১ কোটি ২৪ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ কোটি ৭১ লাখ টাকা লোকসান। এ হিসাবে ব্যাংকটি মুনাফা করেছে ১৭ কোটি ৯৫ লাখ টাকা বা ২৬৮ শতাংশ। অর্থাৎ ব্যাংকটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে। ●
    অকা/ব্যাখা/ই/ সকাল, ১৪ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.