Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শক্তি পাচ্ছে না শেয়ার বাজার

    জানুয়ারি ১৫, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের শেয়ার বাজার উন্নয়নে সংস্কারমূলক বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে কোনো পদক্ষেপ কাজে আসছে না। খাত সংশ্লিষ্টরা বলছেন শক্তি পাচ্ছে না শেয়ার বাজার। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। অনেকেই তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে বাজার থেকে বেড় হয়ে যাওয়ার চেষ্টা করছেন। এতে শেয়ার বাজারে এখন ক্রেতার চেয়ে বিক্রি বেশি।

    বাজার পর্যালোচনায় দেখা যায়, ১৫ জানুয়ারি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। ১৫ জানুয়ারি ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। ১৫ জানুয়ারি ডিএসইতে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম কমলেও সিএসইতে ছিল ঊর্ধ্বমুখী।

    ১৫ জানুয়ারি ডিএসই দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮ দশমিক ৩৪ পয়েন্ট কমেছে। দিনশেষে ডিএসইএক্স-এর অবস্থান ছিল ৫ হাজার ১৪২ পয়েন্টে। এ দিকে ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ০২ পয়েন্ট কমে ১ হাজার ১৫৭ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। একই সাথে ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ১১ পয়েন্ট হ্রাস পেয়েছে। এমন পরিস্থিতিতে ডিএসই-৩০ ১ হাজার ৮৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

    ১৫ জানুয়ারি ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৫টি কোম্পানির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের। এ দিকে ১৫ জানুয়ারি ডিএসইতে মোট ৪০৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ৩৫১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

    বাজার পর্যালোচনায় দেখা যায় ১৫ জানুয়ারি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ দশমিক ৭১ পয়েন্ট হ্রাস পেয়েছে। দিনশেষে সিএসসিএক্স ৮ হাজার ৭৫০ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। এ দিকে সার্বিক সূচক সিএএসপিআই ৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়েছে। দিনশেষে সিএএসপিআই ১৪ হাজার ৩৮৯ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। শরিয়াহ সূচক ৫ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ৯৩৯ পয়েন্টে অবস্থান করছে এবং সিএসই-৩০ সূচক ২১ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১১ হাজার ৮১৪ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।

    ১৫ জানুয়ারি সিএসইতে ১৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৮টি কোম্পানির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। এ দিকে দিনশেষে সিএসইতে ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

    দরপতনের তালিকায় শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স- ১৫ জানুয়ারি দেশের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ১৫ জানুয়ারি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৬৫ শতাংশ। এমন পরিস্থিতিতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

    এ দিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসছে আসা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৭৬ শতাংশ কমেছে। এ দিকে শেয়ারদর ৬ দশমিক ৩৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

    ১৫ জানুয়ারি দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, সিটি ইন্স্যুরেন্স পিএলসি, মুন্নু ফেব্রিকস লিমিটেড এবং এইচ আর টেক্সটাইল লিমিটেড।

    দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং সিরামিকস ইন্ডাস্ট্রিজ- ১৫ জানুয়ারি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ১৫ জানুয়ারি ডিএসইতে ফু-ওয়াং সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।

    ১৫ জানুয়ারি দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু ওয়াং ফুডস লিমিটেডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ৭ দশমিক ৬৩ শতাংশ। আর ৬ দশমিক ৬১ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সাইন পুকুর সিরামিকস লিমিটেড।

    এ দিকে ১৫ জানুয়ারি ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড, টেকনো ড্রাগ লিমিটেড, ইভেন্স টেক্সটাইলস লিমিটেড, সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এবং কাট্টলি টেক্সটাইল লিমিটেড।

    লেনদেনের শীর্ষে মুন্নু ফেব্রিকস- ১৫ জানুয়ারি দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস ১৫ জানুয়ারি ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ দিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিকস লিমিটেড। ১৫ জানুয়ারি মুন্নু ফেব্রিকস লিমিটেডের ১৪ কোটি ৮১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

    ১৫ জানুয়ারি লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৪ হাজার টাকার। ১৩ কোটি ৫৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

    এ দিকে ১৫ জানুয়ারি লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, আফতাব অটোমোবাইলস লিমিটেড, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম পিএলসি এবং ফু ওয়াং ফুড লিমিটেড।

    মুন্নু ফেব্রিক্সের করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন- পুঁজি বাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেডের করপোরেট উদ্যোক্তা শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। ১৫ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির করপোরেট উদ্যোক্তা মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারের সম্পূর্ণ হোল্ডিং ১ কোটি ১২ লাখ ৫৪ হাজার শেয়ার বিক্রয় করেছেন।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে বর্তমান বাজার দরে ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন এই করপোরেট উদ্যোক্তা। এর আগে ১৩ জানুয়ারি শেয়ার বিক্রয়ের ঘোষণা দেয় কোম্পানিটির এই করপোরেট উদ্যোক্তা।

    তিগ্রস্ত ২ জাহাজ বিক্রি করবে বিএসসি- অগ্নিকাণ্ডে তিগ্রস্ত হয়ে বহর থেকে বাদ পড়া দুটি লাইটার জাহাজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ার বাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। জাহাজ দুটি হলোÑ এমটি বাংলার জ্যোতি এবং এমটি বাংলার সৌরভ। ১৫ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

    ৩ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর- শেয়ার বাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপ। ১৫ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি তিনটির মধ্যে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

    ডিএসইর তথ্যে দেখা যায়, সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় এসব কোম্পানিকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। কোম্পানিগুলো নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হয়েছে।

    অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে রহিম টেক্সটাইলের- শেয়ার বাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ও অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২৩) অনিরীতি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। ১৫ জানুয়ারি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

    তথ্যে দেখা যায়, ১৫ জানুয়ারি আলোচ্য অর্থ বছরে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ২৮ টাকা। আগের অর্থ বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল শূন্য দশমিক ১৩ টাকা। সে হিসেবে অলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে শূন্য দশমিক ১৫ টাকা বা ১১৫ শতাংশ। এ দিকে গত ৬ মাস বা অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে শূন্য দশমিক ৪৯ টাকা। আগের অর্থ বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল শূন্য দশমিক ২৫ টাকা। সে হিসেবে অলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে শূন্য দশমিক ২৪ টাকা বা ৯৬ শতাংশ। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ দশমিক ৩২ টাকা। ●

    অকা/পুঁবা/ফর/রাত/১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.