Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি কমেছে কৃষি, শিল্প ও সেবা খাতে

    ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ণ31
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বৈশ্বিক মন্দা, অর্থনীতিতে ধীরগতি, সরকারের কৃচ্ছ্রসাধন নীতি ও জাতীয় নির্বাচন ঘিরে ২০২৩-২৪ অর্থবছর মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ছিল সর্বনিম্নমুখী। যদিও সাময়িক হিসাবে প্রবৃদ্ধি বাড়িয়ে দেখিয়ে ছিল শেখ হাসিনা সরকার। তবে চূড়ান্ত হিসাবে ২০২৩-২৪ অর্থবছর জিডিপি প্রবৃদ্ধির হার কমে চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে। এর আগে করোনার কারণে ২০১৯-২০ অর্থবছর প্রবৃদ্ধি হার ছিল সর্বনিম্ন।

    গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের শুরু থেকে ডলার সংকট প্রকট আকার ধারণ করা, আমদানিতে কড়াকড়ি আরোপ ও এলসি খোলা ব্যাপকভাবে হ্রাস পাওয়া প্রভৃতি কারণে ওই অর্থবছর শিল্প খাতে প্রবৃদ্ধি হ্রাস পায়। এর সঙ্গে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়াসহ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে গত অর্থবছর এ প্রবৃদ্ধি আরও হ্রাস পায়।

    এদিকে সরকারি ব্যয় কমানো ও কৃচ্ছ সাধন নীতি অনুসরণ এবং এর প্রভাবে আয় হ্রাস পাওয়ায় সার্বিকভাবে সেবা খাতে মন্দাভাব দেখা দেয়। ফলে এ খাতেও নিম্নমুখী প্রবৃদ্ধি দেখা গেছে গত দুই অর্থবছর। তবে ২০২২-২৩ অর্থবছর কৃষিতে প্রবৃদ্ধি সামান্য বাড়লেও গত অর্থবছর তা আবার কিছুটা হ্রাস পেয়েছে। এ কারণে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে, যার প্রভাবই দেখা গেছে জিডিপি প্রবৃদ্ধির চিত্রে।
    বিবিএসের প্রকাশিত হিসাবে দেখা যায়, গত অর্থবছর দেশের কৃষি উৎপাদনে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে তিন দশমিক ৩০ শতাংশ। এর আগে ২০২২-২৩ অর্থবছরে কৃষিতে জিডিপির প্রবৃদ্ধি হয়েছিল ৩ দশমিক ৩৭ শতাংশ, যেটি আগের অর্থবছর অর্থাৎ ২০২১-২২ অর্থবছরে ছিল ৩ দশমিক ০৫ শতাংশ। অন্যদিকে শিল্প খাতে গত অর্থবছর প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে তিন দশমিক ৫১ শতাংশ। এর আগে ২০২২-২৩ অর্থবছর এ খাতের প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ ও ২০২১-২২ অর্থবছর ৯ দশমিক ৮৬ শতাংশ।

    সেবা খাতে গত অর্থবছর প্রবৃদ্ধি কমলেও শিল্প ও কৃষির চেয়ে বেশি ছিল। ২০২৩-২৪ অর্থবছর এ খাতে প্রবৃদ্ধি দাঁড়ায় পাঁচ দশমিক ০৯ শতাংশ। ২০২২-২৩ অর্থবছর সেবা খাতের প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ ও ২০২১-২২ অর্থবছর ছিল ৬ দশমিক ২৬ শতাংশ। এতে গত অর্থবছর চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে চার দশমিক ২২ শতাংশ, যা ২০২২-২৩ অর্থবছর ছিল পাঁচ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া ২০২১-২২ অর্থবছর জিডিপি প্রবৃদ্ধির হার ছিল সাত দশমিক ১০ শতাংশ, ২০২০-২১ অর্থবছর ছয় দশমিক ৯৪ শতাংশ ও ২০১৯-২০ অর্থবছর তিন দশমিক ৪৫ শতাংশ।

    শিল্প খাতের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেল খাতে। এ খাতে ২০২২-২৩ অর্থবছর চার দশমিক ১৮ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি ছিল, যা গত অর্থবছর আরও কমে হয় পাঁচ দশমিক ৯৮ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি। অন্যান্য খনিজ ও কয়লা উৎপাদনে ২০২২-২৩ অর্থবছর রেকর্ড ১৭ দশমিক ০২ শতাংশ প্রবৃদ্ধি হলেও গত অর্থবছর তা কমে শূন্য দশমিক ১৪ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়। এছাড়া গ্যাস খাতে টানা দুই বছর ঋণাত্মক প্রবৃদ্ধি বজায় থাকল। ২০২২-২৩ অর্থবছর এ খাতে এক দশমিক ৮৪ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি ছিল, যা গত অর্থবছর দাঁড়ায় এক দশমিক ৭৮ শতাংশ ঋণাত্মক। এছাড়া বিদ্যুৎ, পানি ও নির্মাণ তিন খাতেই প্রবৃদ্ধি কমেছে।

    বিবিএসের তথ্যমতে, গত অর্থবছর বৃহৎ শিল্পে প্রবৃদ্ধির হার তলানিতে নেমেছে। ২০২১-২২ অর্থবছর বৃহৎ শিল্পে প্রবৃদ্ধির হার ছিল ১৫ দশমিক ৬৮ শতাংশ। ২০২২-২৩ অর্থবছর তা কমে দাঁড়িয়েছে আট দশমিক ৫৩ শতাংশ। আর গত অর্থবছর তা আরও কমে দাঁড়ায় মাত্র এক দশমিক ০২ শতাংশ। একইভাবে কুটির শিল্পেও টানা দুই বছর সর্বনিম্নমুখী প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২১-২২ অর্থবছর এ খাতে প্রবৃদ্ধির হার ছিল ১১ দশমিক ১২ শতাংশ। ২০২২-২৩ অর্থবছর কুটিরশিল্পে প্রবৃদ্ধি কমে দাঁড়ায় ১০ দশমিক ০১ শতাংশ ও গত অর্থবছর ছয় দশমিক ৯২ শতাংশ।
    এদিকে ২০২২-২৩ অর্থবছর ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রবৃদ্ধির হার বেড়ে দ্বিগুণ হলেও গত অর্থবছর তা আবার কমে যায়। ২০২১-২২ অর্থবছর এ শিল্পে প্রবৃদ্ধির হার ছিল চার দশমিক ৮৪ শতাংশ। ২০২২-২৩ অর্থবছর তা বেড়ে হয় ৯ দশমিক ১৫ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছর কমে দাঁড়ায় ছয় দশমিক ৬৬ শতাংশ। আর কৃষির মধ্যে শুধু মৎস্য উপখাতে প্রবৃদ্ধি অধিক হারে কমেছে। ২০২২-২৩ অর্থবছর এ খাতে প্রবৃদ্ধি ছিল দুই দশমিক ৮০ শতাংশ, যা গত অর্থবছর কমে দাঁড়ায় শূন্য দশমিক ৭৯ শতাংশ।

    সেবা খাতের মধ্যে আর্থিক ও বিমা খাতের প্রবৃদ্ধি ২০২২-২৩ অর্থবছর ছিল দুই দশমিক ৫৫ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছর কমে দাঁড়ায় এক দশমিক ২১ শতাংশ। পাশাপাশি পাইকারি ও খুচরা বিক্রি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রিয়েল এস্টেট, পরিবহনসহ কয়েকটি খাতে প্রবৃদ্ধি কমেছে। প্রসঙ্গত, গত অর্থবছর জাতীয় সঞ্চয়ের হার কমে দাঁড়িয়েছে জিডিপির ২৮ দশমিক ৪২ শতাংশ, যা ২০২২-২৩ অর্থবছর ছিল ২৯ দশমিক ৯৫ শতাংশ। এছাড়া গত অর্থবছর জিডিপির তুলনায় বিনিয়োগের পরিমাণ সামান্য কমে দাঁড়ায় ৩০ দশমিক ৭০ শতাংশ, যা ২০২২-২৩ অর্থবছর ছিল ৩০ দশমিক ৯৫ শতাংশ। ●
    অকা/প্র/ই/ সকাল, ১১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    পূর্বাচলের ক্ষত শুকায়নি, এবার রূপগঞ্জে নতুন উচ্ছেদের শঙ্কা

    চিকিৎসার খরচে বিপর্যস্ত ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সরকারি অধিগ্রহণের উদ্যোগে উদ্বেগ, বসতভিটা অক্ষত রাখার দাবি

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.