Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    টানা পতনের পর ঘুরে দাঁড়াচ্ছে পুঁজি বাজার

    মে ৫, ২০২৫ ১২:০৫ পূর্বাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    অবশেষে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলো দেশের পুঁজি বাজার। ৪ মে প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকের উন্নতি ঘটতে দেখা গেছে। এর আগে ১৩ এপ্রিল থেকে টানা পতনের মধ্যে ছিল পুঁজি বাজরগুলো। মাঝখানে ২৭ এপ্রিল দুই পুঁজি বাজারে সূচকের নামমাত্র উন্নতি ঘটলেও বাকি দিনগুলোতে সূচকের বড় ধরনের অবনতি রেকর্ড করা হয়। ৪ মে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের মাঝামাঝি সময়ে এসে ঘুরে দাঁড়াতে শুরু করে প্রধান পুঁজি বাজারটি। তবে একই সময়ে দেশের দ্বিতীয় বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অবস্থার উন্নতি ঘটেনি। এখানে সব সূচকের কমবেশি অবনতি ঘটে।

    ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৪ মে দিনশেষে ৩৮ দশমিক ৩৩ পয়েন্ট উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। সকালে ৪ হাজার ৯১৭ দশমিক ৯১ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি বেলা ১টার দিকে নেমে আসে ৪ হাজার ৯১০ পয়েন্টে। এ পর্যায়ে ৭ পয়েন্টের মতো অবনতি ঘটে সূচকটির। লেনদেনের এ পর্যায়ে ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করে সূচক। বেলা ২টার পর সূচকটি পৌঁছে যায় ৪ হাজার ৯৬৯ পয়েন্টে। অর্থাৎ এ সময় সূচকের ৫২ পয়েন্ট উন্নতি ঘটে। তবে দিনশেষে সমন্বয়ের পর সূচকের ৩৮ দশমিক ৩৩ পয়েন্ট টিকে ৪ হাজার ৪৫৬ দশমিক ২৫ পয়েন্টে স্থির হয়। এ সময় ডিএসইর অন্য দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহর উন্নতি ঘটে যথাক্রমে ১১ দশমিক ১৩ ও ৬ দশমিক ২০ পয়েন্ট।

    এ দিকে ব্যাপকভাবে মন্দায় আক্রান্ত পুঁজি বাজারে বিনিয়োগকারীদের হতাশা আরো বাড়িয়ে দিচ্ছে ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত জটিলতা। আইনি জটিলতায় আটকে গেছে পুঁজি বাজারে তালিকাভুক্ত বেশির ভাগ ব্যাংকের লভ্যাংশ ঘোষণা। ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের শর্ত পরিপালন নিয়ে এ জটিলতা সৃষ্টি হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট ব্যাংকগুলো নির্ধারিত সময়ের মধ্যে তাদের সর্বশেষ ২০২৪ অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করতে পারেনি। ফলে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্তও নেয়া যাচ্ছে না।

    ৪ মে ডিএসই ওয়েবসাইটে প্রকাশ করা তথ্যে দেখা যায় কমপক্ষে ১৮টি ব্যাংক লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। এদের কোনো কোনোটি ইতঃপূর্বে ঘোষিত বোর্ড সভা স্থগিত করেছে, কোনো কোনোটি বোর্ড সভা করলেও আর্থিক প্রতিবেদন অনুমোদন করতে না পারায় লভ্যাংশ ঘোষণা করতে পারেনি। আবার আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার আইনি সময়সীমা পেরিয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোকে বাড়তি সময় দেয়ার বিষয়ে সরকারের কাছে নতুন করে অনুমতি চাইতে হতে পারে বাংলাদেশ ব্যাংকের।

    প্রসঙ্গত, দেশের ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হিসাববছর হিসেবে ক্যালেন্ডার বছরকে অনুসরণ করে থাকে। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে এদের হিসাববছর শেষ হয়েছে। বিধি অনুসারে, হিসাববছর শেষ হওয়ার চার মাসের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত ও প্রকাশ করতে হয়। ৩০ এপ্রিল এ সময় শেষ হয়েছে। শেষ দিন ২০টিরও বেশি ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সৃষ্ট জটিলতার কারণে ১৮টি ব্যাংক তাদের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি। এদের কয়েকটির পর্ষদ সভা অনুষ্ঠিত হলেও ওই সভার আলোচ্যসূচি থেকে আর্থিক প্রতিবেদনকে বাদ দেয়া হয়। অন্যগুলো ওই পথে না গিয়ে সরাসরি সভাই স্থগিত করে।

    যেসব ব্যাংক তাদের ঘোষিত পর্ষদ সভা স্থগিত করেছে অথবা আলোচ্যসূচি থেকে আর্থিক প্রতিবেদন বাদ রেখেছে, তারা ইতোমধ্যে এ তথ্য দেশের দুই স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে।

    ব্যাংকগুলো হচ্ছে- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, ঢাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক, এসবিএসি ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও এবি ব্যাংক।

    প্রত্যেক তফসিলি ব্যাংককে লভ্যাংশ ঘোষণার আগে বাংলাদেশ ব্যাংক থেকে ছাড়পত্র নিতে হয়। কিন্তু এবার নিরাপত্তা সঞ্চিতিসহ নানা ইস্যুতে ছাড়পত্র নিয়ে দেখা দিয়েছে জটিলতা। কারণ বিধি অনুসারে, প্রতিটি ব্যাংককে তাদের খেলাপি ঋণের বিপরীতে সঞ্চিতি রাখতে হয়। জানা যায়, বাংলাদেশ ব্যাংক সর্বশেষ নির্দেশনায় বলেছে, যারা সঞ্চিতি রাখার শর্ত পরিপালন করতে পারেনি বা এর জন্য সময় নিয়েছে তারা লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। অন্য দিকে ৫ আগস্টের পর ব্যাংকগুলোতে মালিকানা পরিবর্তনের পর নানা কৌশলে আড়ালে রাখা অনেক খেলাপি ঋণের তথ্য বের হয়ে আসছে। এ দিকে পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকও আইনকানুন প্রয়োগে আগের চেয়ে কঠোর অবস্থানে। এ অবস্থায় খেলাপি ঋণ নিয়ে বিভিন্ন ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের মতভিন্নতা দেখা দিয়েছে। আর এ থেকেই সৃষ্টি হয়েছে জটিলতা যাতে আটকে গেছে বেশির ভাগ ব্যাংকের লভ্যাংশ ঘোষণার বিষয়।

    সূচকের উন্নতির পাশাপাশি ৪ মে ঢাকা শেয়ার বাজারে লেনদেনও কিছুটা বেড়েছে। এদিন ৩৯৯ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি হয় ডিএসইতে যা আগের দিন অপেক্ষা ৭৩ কোটি টাকা বেশি। গত সপ্তাহের শেষ কর্মদিবসে বাজারটির লেনদেন ছিল ৩২৬ কোটি টাকা। এ সময় ১ লাখ ৩৭ হাজার ২৪৫টি হাওলায় ১৮ কোটি ৭১ লাখ ৩৬ হাজার ৪৭৮টি সিকিউরিটিজ হাতবদল হয়।

    লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দিনের শীর্ষে ছিল দি সিটি ব্যাংক। ১৬ কোটি ৯৯ লাখ টাকায় ব্যাংকিং খাতের এ কোম্পানিটির ৭৪ লাখ ১১ হাজার শেয়ার বেচাকেনা হয় ৪ মে। ১৬ কোটি ২ লাখ টাকায় ২৬ লাখ ৭৭ হাজার শেয়ার লেনদেন করে দিনের দ্বিতীয় কোম্পানি ছিল বিচ হ্যাচারি। ডিএসইর লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরো ছিল যথাক্রমে উত্তরা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ইস্টার্ন লুব্রিকেন্ট ও শাইন পুকুর সিরামিকস। ●

    অকা/পুঁবা/ফর/রাত/৪ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    পূর্বাচলের ক্ষত শুকায়নি, এবার রূপগঞ্জে নতুন উচ্ছেদের শঙ্কা

    চিকিৎসার খরচে বিপর্যস্ত ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সরকারি অধিগ্রহণের উদ্যোগে উদ্বেগ, বসতভিটা অক্ষত রাখার দাবি

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.