Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ার বাজারে ব্যাংকগুলোর বিনিয়োগে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

    সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণUpdated:সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের অর্থনীতির শ্লথ গতি, বেসরকারি খাতে বিনিয়োগের সীমিত সুযোগ এবং ঋণের কম চাহিদার প্রেক্ষাপটে চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) শেয়ার বাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাস শেষে একক ভিত্তিতে ব্যাংকগুলোর শেয়ার বাজার এক্সপোজার দাঁড়িয়েছে তাদের মোট মূলধনের ১৮.১৫ শতাংশে, যা ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ১৫.২৮ শতাংশ।

    একই সময়ে, ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে সমন্বিত এক্সপোজারও ২৩.২৩ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২৭.১৫ শতাংশে পৌঁছেছে। এটি এক বছরের ব্যবধানে একটি বড় ধরনের প্রবৃদ্ধি, যা বাজারে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    মার্চে প্রধান শেয়ার সূচক ডিএসইএক্স ছিল ৫,২১৯.১৬ পয়েন্ট, যা ১১ সেপ্টেম্বর বেড়ে দাঁড়ায় ৫,৫২৩.৭৮ পয়েন্টে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকগুলোর বিনিয়োগ প্রবৃদ্ধি বাজারে আস্থা ফেরাতে কার্যকর ভূমিকা রেখেছে। ব্যাংকগুলো যখন শেয়ার বাজার তুলনামূলক নিম্নমুখী ছিল তখন কৌশলগতভাবে বিনিয়োগ বাড়ায়, যার ফলে মূলধনী মুনাফা ও ডিভিডেন্ড আয়ের নতুন সুযোগ তৈরি হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “ব্যাংকগুলোর অংশগ্রহণ শেয়ার বাজারকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করতে পারে। তবে ঝুঁকি ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।”

    ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ অনুযায়ী, ব্যাংকগুলো একক ভিত্তিতে তাদের মূলধনের ২৫ শতাংশ এবং সমন্বিতভাবে ৫০ শতাংশ পর্যন্ত শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারে। বর্তমানে ব্যাংকগুলোর এক্সপোজার এই সীমার অনেক নিচে রয়েছে, যা তাদের বিনিয়োগকে তুলনামূলকভাবে নিরাপদ রেখেছে।

    ২০২৪ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংকগুলোর অবদান বেড়ে বাজার মূলধনের ১৮.৭ শতাংশে দাঁড়ায়, যা আগের বছর ছিল ১৫.১ শতাংশ। বর্তমানে ৩৬টি ব্যাংক এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান সরাসরি শেয়ার বাজারে সক্রিয় ভূমিকা পালন করছে।

    ২০০৯ সালের পর ব্যাংকগুলোর অতি মাত্রায় শেয়ার বাজারে বিনিয়োগ এবং আইনসীমা লঙ্ঘনের কারণে ২০১০-১১ সালে বড় ধরনের ধস নেমেছিল। সে সময় ক্ষুদ্র বিনিয়োগকারীদের বড় ক্ষতির মুখে পড়তে হয়। তবে বর্তমান পরিস্থিতিতে ব্যাংকগুলো আইনানুগ সীমার মধ্যেই ধাপে ধাপে বিনিয়োগ বাড়াচ্ছে। এ কারণে বাজার বিশেষজ্ঞরা এবারকে তুলনামূলক ইতিবাচক প্রবণতা হিসেবে দেখছেন।

    অর্থনীতির শ্লথ প্রবৃদ্ধি, নতুন শিল্পে বিনিয়োগের সীমিত সুযোগ এবং ঋণের কম চাহিদা ব্যাংকগুলোর জন্য অতিরিক্ত তারল্যের সৃষ্টি করেছে। ফলে ব্যাংকগুলো বিকল্প হিসেবে শেয়ার বাজারে বিনিয়োগ বাড়াচ্ছে। বিশ্লেষকরা এটিকে নেতিবাচক না ভেবে ইতিবাচক দিক হিসেবে দেখছেন, কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়লে বাজারে স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি আস্থা তৈরি হয়।

    শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হলেও ব্যাংকের মতো বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বাজারকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, যদি ব্যাংকগুলো স্বল্পমেয়াদি মুনাফার পরিবর্তে টেকসই বিনিয়োগ কৌশল গ্রহণ করে, তবে এটি কেবল ব্যাংকগুলোর জন্য নয়, বরং দেশের সামগ্রিক আর্থিক খাতের জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে।

    তাদের মতে, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকগুলো লাভজনকতা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগকারীদের সুরক্ষা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে পারবে। এর ফলে একদিকে যেমন ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, অন্যদিকে দেশের অর্থনীতিও দীর্ঘমেয়াদে উপকৃত হবে। ●
    অকা/পুঁবা/ই/সকাল/১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    পূর্বাচলের ক্ষত শুকায়নি, এবার রূপগঞ্জে নতুন উচ্ছেদের শঙ্কা

    চিকিৎসার খরচে বিপর্যস্ত ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সরকারি অধিগ্রহণের উদ্যোগে উদ্বেগ, বসতভিটা অক্ষত রাখার দাবি

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.