Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ২৮ ফাল্গুন, ১৪৩২ | ১৩ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    স্থিতিশীলতার চেয়ে অনিশ্চয়তা বাড়ছে কি?
    ক্লোজ-এন্ড মিউচুয়াল ফান্ডে নতুন বিধান

    ডিসেম্বর ২৪, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ণ2
    xr:d:DAF4bitTC7I:3,j:6662363638120569690,t:23123006
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাম্প্রতিক প্রজ্ঞাপন শেয়ার বাজারের ক্লোজ-এন্ড মিউচুয়াল ফান্ড খাতে নতুন করে গভীর অনিশ্চয়তার জন্ম দিয়েছে। ১২ নভেম্বর জারি করা সরকারি গেজেট অনুযায়ী, বাজারে তালিকাভুক্ত ৩৪টি ক্লোজ-এন্ড মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩১টিই এখন অবসায়ন অথবা ওপেন-এন্ড ফান্ডে রূপান্তরের সম্ভাব্য ঝুঁকিতে রয়েছে। এতে করে দীর্ঘদিন ধরে স্থবির অবস্থায় থাকা এই খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো মিউচুয়াল ফান্ডের গড় বাজারদর যদি তার ইস্যু মূল্য বা নিট সম্পদ মূল্যের (এনএভি) তুলনায় ২৫ শতাংশের বেশি কমে যায় এবং সেই অবস্থা টানা ছয় মাস স্থায়ী হয়, তবে সংশ্লিষ্ট ট্রাস্টিকে ইউনিট হোল্ডারদের নিয়ে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করতে হবে। ওই সভায় ফান্ডটির অবসায়ন, ওপেন-এন্ডে রূপান্তর কিংবা ব্যবস্থাপনায় পরিবর্তন—সবকিছুই আলোচনার টেবিলে আসতে পারবে।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিএসইসির নির্ধারিত মানদণ্ডের ওপরে অবস্থান করছে মাত্র তিনটি ফান্ড—প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১ এবং রিলায়েন্স ওয়ান। বাকি ৩১টি ফান্ড বর্তমানে এনএভি ও ইস্যু মূল্যের তুলনায় উল্লেখযোগ্য ছাড়ে লেনদেন হচ্ছে, যা নতুন বিধান অনুযায়ী তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে।

    নতুন নিয়মে ফান্ডের ভবিষ্যৎ নির্ধারণে ইউনিট হোল্ডারদের ভূমিকা তুলনামূলকভাবে জোরদার করা হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে অন্তত ৭৫ শতাংশ ভোটের সমর্থন পেলেই অবসায়ন বা ওপেন-এন্ডে রূপান্তরের সিদ্ধান্ত কার্যকর হবে। পাশাপাশি বিনিয়োগকারীরা চাইলে ফান্ড ম্যানেজার বা ট্রাস্টি পরিবর্তনের বিষয়েও সিদ্ধান্ত নিতে পারবেন, যা আগে তুলনামূলকভাবে সীমিত ছিল।

    বিষয়টি নিয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীরা ন্যায্য রিটার্ন ও ডিভিডেন্ড থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক ফান্ড তাদের ঘোষিত এনএভির তুলনায় অস্বাভাবিকভাবে কম দামে লেনদেন হচ্ছে, যা সুস্থ বাজার কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। তাঁর ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে আর কোনো ক্লোজ-এন্ড মিউচুয়াল ফান্ড অনুমোদন দেওয়া হবে না এবং আন্তর্জাতিক পরিসরেও এই কাঠামো ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং মিউচুয়াল ফান্ড খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

    তবে বাজার বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, উদ্যোগটি দীর্ঘমেয়াদে ইতিবাচক হলেও স্বল্পমেয়াদে তা ঝুঁকিমুক্ত নয়। একসঙ্গে বহু ফান্ড অবসায়ন বা রূপান্তরের প্রক্রিয়ায় গেলে বাজারে বাড়তি বিক্রয়চাপ তৈরি হতে পারে, যা সামগ্রিক সূচক ও বিনিয়োগকারীদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    বিশ্লেষকদের মতে, কেবল কাঠামোগত পরিবর্তনই যথেষ্ট নয়; একই সঙ্গে নিট সম্পদ মূল্যের স্বচ্ছ ও নির্ভুল হিসাব প্রকাশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ফান্ডের মেয়াদ শেষ হলে তা বাড়ানোর সংস্কৃতি থেকে সরে এসে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার চর্চা গড়ে তোলা জরুরি। তা না হলে ভালো পারফরম্যান্স থাকা সত্ত্বেও দক্ষ ফান্ড ম্যানেজার ও তুলনামূলক সুস্থ ফান্ডগুলোও সামগ্রিক দুর্বলতার চাপের মুখে পড়তে পারে। ●
    অকা/পুঁবা/ই/সকাল/২৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.