Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২ বৈশাখ, ১৪৩৩ | ১৬ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আস্থা সংকটে শেয়ার বাজার – বিনিয়োগশূন্য হচ্ছে হাজারো বিও হিসাব

    ডিসেম্বর ২৯, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের শেয়ার বাজারে দীর্ঘদিনের অস্থিরতা ও আস্থার গভীর সংকট ক্রমেই প্রকট আকার ধারণ করছে। এর সরাসরি প্রভাব পড়ছে বিনিয়োগকারীদের অংশগ্রহণে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু ২০২৫ সালেই ৬৬ হাজার ৫১৪টি বিও (বেনিফিশিয়ারি ওনার) অ্যাকাউন্ট পুরোপুরি শেয়ারশূন্য হয়ে পড়েছে। অর্থাৎ, এসব বিনিয়োগকারী তাদের সব শেয়ার বিক্রি করে কার্যত বাজার থেকে সরে গেছেন।

    বাজার বিশ্লেষকদের মতে, ধারাবাহিক সূচক পতন, বাজার মূলধনের উল্লেখযোগ্য সংকোচন এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণেই বিনিয়োগকারীরা ঝুঁকি এড়িয়ে শেয়ার বাজার ত্যাগ করছেন। এতে করে দীর্ঘমেয়াদে বাজারের গভীরতা ও তারল্য—দু’টিই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    সিডিবিএল-এর পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় বর্তমানে মোট বিও অ্যাকাউন্টের সংখ্যা কমে ৪২ হাজার ৭৮৯টি হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৩৯ হাজারে। এই পতন কেবল কোনো নির্দিষ্ট শ্রেণির মধ্যেই সীমাবদ্ধ নয়। পুরুষ বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট কমেছে ২৭ হাজার ৮৮৪টি, নারী বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই সংখ্যা ১৫ হাজার ২৪টি। পাশাপাশি অনিবাসী বাংলাদেশি (এনআরবি) বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টও কমেছে ৩ হাজার ১৪৪টি। বাজার সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, এই চিত্র পুরো শেয়ারবাজার ব্যবস্থার প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক অনাস্থারই প্রতিফলন।

    আরও উদ্বেগজনক হলো, বর্তমানে সচল হিসেবে বিবেচিত ১৬ লাখ ৩৯ হাজার বিও অ্যাকাউন্টের একটি বড় অংশেই কোনো শেয়ার নেই। প্রায় ৩ লাখ ৬৭ হাজার বিও অ্যাকাউন্ট এখন জিরো ব্যালেন্স বা শূন্য শেয়ার নিয়ে সক্রিয় রয়েছে। অর্থাৎ, অনেক বিনিয়োগকারী প্রশাসনিকভাবে অ্যাকাউন্ট বন্ধ না করলেও বাস্তবে তারা বাজারে কোনো বিনিয়োগ রাখছেন না। ব্রোকারেজ হাউসগুলোর কর্মকর্তারা বলছেন, প্রকৃত অর্থে নিয়মিত লেনদেন করেন এমন সক্রিয় বিনিয়োগকারীর সংখ্যা ৪ থেকে ৫ লাখের বেশি নয়।

    পতনের পেছনের কারণগুলো বিশ্লেষণ করলে একটি কাঠামোগত সংকটের চিত্র স্পষ্ট হয়। বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে মানসম্পন্ন নতুন আইপিওর ঘাটতি, ব্যাংক খাতের একীভূতকরণ প্রক্রিয়ায় শেয়ার দরের চাপ এবং নীতিগত অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থাকে দুর্বল করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাজারের সামগ্রিক অস্থিরতা। চলতি ২০২৫ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৩৩ পয়েন্ট। একই সময়ে বাজার মূলধন নেমে এসেছে ৭ লাখ ৩১ হাজার কোটি টাকা থেকে ৬ লাখ ৭৬ হাজার কোটি টাকায়।

    একটি ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বিনিয়োগ সাধারণত সেখানে প্রবাহিত হয় যেখানে ঝুঁকি তুলনামূলক নিয়ন্ত্রিত এবং মুনাফার সম্ভাবনা স্পষ্ট। তাঁর ভাষায়, “বর্তমান শেয়ারবাজার সেই নিরাপত্তা দিতে পারছে না। সরকারের পরিবর্তনের পর বিনিয়োগকারীরা বড় ধরনের সংস্কারের আশা করলেও বাস্তবে বাজারে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।”

    শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে মিউচুয়াল ফান্ড ও মার্জিন ঋণের নীতিমালা চূড়ান্ত করা, বিও অ্যাকাউন্টের মেইনটেন্যান্স ফি কমানোর মতো কিছু উদ্যোগ নিয়েছে। তবে এসব পদক্ষেপ এখনো বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর প্রভাব ফেলতে পারেনি বলে মনে করছেন বিশ্লেষকরা।

    তাঁদের মতে, বাজারে মানসম্পন্ন শেয়ারের জোগান বাড়ানো, তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি সংস্কার কার্যকরভাবে বাস্তবায়ন করা না গেলে সাধারণ মানুষের সঞ্চয়ের নিরাপদ ও আকর্ষণীয় মাধ্যম হিসেবে শেয়ার বাজারের গ্রহণযোগ্যতা পুনরুদ্ধার করা কঠিনই থেকে যাবে। ●
    অকা/পুঁবা/ই/সকাল/২৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.