Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংক সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার

    জুন ২৯, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    দেশের নাজুক ব্যাংকিং খাতকে পুনর্গঠন, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এই অর্থায়নের মাধ্যমে শুধু ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বাড়ানোই নয়, বরং দীর্ঘদিনের সুশাসনের ঘাটতি, দুর্বল নিয়ন্ত্রণব্যবস্থা এবং সংকট ব্যবস্থাপনার সীমাবদ্ধতা দূর করেও একটি অধিক স্থিতিশীল ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

    গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাহী পরিচালক পর্ষদের সভায় ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ শীর্ষক প্রকল্পের আওতায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়। রোববার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    বিশ্বব্যাংক বলছে, প্রকল্পটির মূল লক্ষ্য হলো দেশের আমানত সুরক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, বাংলাদেশ ব্যাংকের তদারকি ও নিয়ন্ত্রক সক্ষমতা বাড়ানো এবং ব্যাংকিং খাতে সম্ভাব্য সংকট মোকাবিলার জন্য একটি কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা। একই সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর সংস্কারের ভিত্তি তৈরি এবং আর্থিক খাতের স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায়ও এই অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    প্রকল্পের আওতায় আমানত সুরক্ষা তহবিলের মূলধন বাড়ানো হবে, যাতে কোনো ব্যাংক আর্থিক সংকটে পড়লেও ক্ষুদ্র আমানতকারীদের সঞ্চয় অধিক সুরক্ষিত থাকে। পাশাপাশি আধুনিক আমানত বিমা ব্যবস্থা, জরুরি তারল্য সহায়তা (Emergency Liquidity Assistance) কাঠামো, সমস্যাগ্রস্ত ব্যাংকের পুনর্গঠন ও সমাধান (Bank Resolution Framework) এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কাঠামোগত সংস্কার বাস্তবায়নে সহায়তা দেওয়া হবে।

    এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অবকাঠামো আধুনিকায়ন করা হবে। উন্নত ডেটা অ্যানালিটিক্স, রিয়েল-টাইম ঝুঁকি পর্যবেক্ষণ এবং সাইবার নিরাপত্তা জোরদারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ব্যবস্থা আরও কার্যকর হবে। এর ফলে ঝুঁকিভিত্তিক নজরদারি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আর্থিক খাতের স্থিতিস্থাপকতা (Financial Resilience) উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে বিশ্বব্যাংক।

    এই অর্থায়নের পেছনে রয়েছে দেশের ব্যাংকিং খাতের বর্তমান দুর্বল বাস্তবতা। দীর্ঘদিনের দুর্বল করপোরেট সুশাসন, রাজনৈতিক প্রভাব, অনিয়মিত ঋণ বিতরণ, ঋণ পুনঃতফসিলের অপব্যবহার এবং দুর্বল ঝুঁকি ব্যবস্থাপনার কারণে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ শেষে দেশের খেলাপি ঋণের হার ৩২ দশমিক ৫ শতাংশ ছাড়িয়েছে, যা দক্ষিণ এশিয়ার গড় ৭ দশমিক ৯ শতাংশের প্রায় চার গুণ। একই সময়ে ২০২৫ সালের ডিসেম্বর শেষে পুরো ব্যাংকিং খাতের মূলধন ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত (Capital to Risk-weighted Assets Ratio) ঋণাত্মক ২ দশমিক ৬ শতাংশে নেমে আসে, যা আন্তর্জাতিক ব্যাংকিং মানদণ্ডের তুলনায় অত্যন্ত উদ্বেগজনক।

    বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার বাংলাদেশের লক্ষ্য অর্জনে একটি শক্তিশালী, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, দেশের মোট আর্থিক খাতের প্রায় ৯০ শতাংশ সম্পদ ব্যাংকিং ব্যবস্থার আওতায় থাকলেও বর্তমানে এই খাত উল্লেখযোগ্য চাপের মধ্যে রয়েছে।

    তার ভাষায়, নতুন প্রকল্পের মাধ্যমে এমন নীতিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা হবে, যা ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করবে, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনর্গঠন করবে এবং আর্থিক খাতকে ভবিষ্যতের সম্ভাব্য সংকট মোকাবিলায় আরও প্রস্তুত করে তুলবে। এর ফলে ব্যাংকগুলো পুনরায় বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কার্যকর অবদান রাখতে পারবে।

    বিশ্বব্যাংকের সিনিয়র ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট ও প্রকল্পটির টাস্ক টিম লিডার তোশিয়াকি ওনো বলেন, এই প্রকল্পটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের চলমান সংস্কার কর্মসূচির সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে। তার মতে, এ উদ্যোগ শুধু তাৎক্ষণিক সংকট মোকাবিলায় নয়, বরং দীর্ঘমেয়াদে বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, প্রযুক্তিনির্ভর ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সর্বশেষ হালনাগাদ 15 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ব্যাংক হিসাব খুলতে লাগবে না ই-টিআইএন

    ঋণের স্রোতে স্বস্তির হাওয়া

    স্বল্পমেয়াদি সুকুকে নতুন দিগন্ত

    ব্যক্তিগত ঋণের মেয়াদ বেড়ে হলো ৮ বছর

    সঞ্চয়পত্রে বিনিয়োগে বাধা নয়, গ্রাহকসেবায় ব্যাংকগুলোকে নির্দেশ

    প্রবাসীদের জন্য চালু হলো নতুন ব্যাংকিং সুবিধা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান-কে সন্ধানী লাইফের ফুলেল শুভেচ্ছা

    বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড, সতর্ক থাকার আহ্বান

    এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

    তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

    অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক

    চুক্তিভিত্তিক মেয়াদ শেষ, এনবিআরে চেয়ারম্যানকে ঘিরে সমালোচনার ঝড়

    অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদ

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

    ‘সামথিং বিগ’-নিয়ে আসছেন পরীমণি!

    ভরিতে সোনার দাম কমল ৩ হাজার ২৬৬ টাকা

    ব্যাংক হিসাব খুলতে লাগবে না ই-টিআইএন

    এমএসএমইর শক্তিই টেকসই অর্থনীতির ভিত্তি

    ৫৩ বিলিয়ন ডলার কমল ইলন মাস্কের সম্পদ

    ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা

    কর ছাড়ে স্বস্তির বার্তা

    ব্যাংক সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার

    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের ১১ প্রতিষ্ঠান

    সক্রিয় সাইবার প্রতারক চক্র
    ফিফা বিশ্বকাপকে ঘিরে টিকিট জালিয়াতির ফাঁদ

    ব্যবসা শুরু থেকে এলসি খোলা, মাত্র ১৪ দিনে

    প্যাকেজ ভ্যাট থেকে সরে আসছে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.