Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    খেলাপি ঋণ নিষ্পত্তিতে নতুন পথ

    জুন ৩০, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    দেশের ব্যাংক খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণের চাপ কমিয়ে উৎপাদনমুখী খাতে নতুন অর্থায়নের পথ সুগম করতে বিশেষ ‘এক্সিট’ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থার আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী খেলাপি ঋণগ্রহীতারা সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে ঋণ নিষ্পত্তির সুযোগ পাবেন। নীতিনির্ধারকদের আশা, এর ফলে দীর্ঘদিনের অচল খেলাপি ঋণের একটি অংশ আদায় হবে, ব্যাংকের নগদ অর্থপ্রবাহ বাড়বে এবং নতুন ঋণ বিতরণের সক্ষমতা জোরদার হবে।

    সোমবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ৩০ জুন ২০২৬ পর্যন্ত ‘মন্দ’ ও ‘ক্ষতিজনক’ শ্রেণিতে থাকা খেলাপি ঋণ এই বিশেষ সুবিধার আওতায় বিবেচিত হবে। তবে এটি কোনো স্বয়ংক্রিয় সুযোগ নয়। প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করবে সংশ্লিষ্ট ব্যাংক এবং পরিচালনা পর্ষদের অনুমোদনের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ৩২ শতাংশের বেশি। উচ্চ খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোর মূলধন, তারল্য ব্যবস্থাপনা ও ঋণ দেওয়ার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে শিল্প, ব্যবসা ও উৎপাদনমুখী খাতে প্রয়োজনীয় অর্থায়ন ব্যাহত হচ্ছে, যা বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে।

    এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, দীর্ঘদিন ধরে অনাদায়ী হয়ে থাকা কিছু ঋণ এককালীন নিষ্পত্তির সুযোগ দেওয়া হলে ব্যাংকগুলো অন্তত মূল অর্থের একটি অংশ দ্রুত পুনরুদ্ধার করতে পারবে। এতে তাদের ব্যালান্স শিটের ওপর চাপ কমবে এবং নতুন ঋণ বিতরণের জন্য প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

    নীতিমালা অনুযায়ী, এক্সিট সুবিধা পেতে আগ্রহী ঋণগ্রহীতাকে এককালীন পুরো বকেয়া অর্থ পরিশোধ করতে হবে। কোনো গ্রাহক এই সুবিধা পাবেন কি না, তা নির্ধারণে ব্যাংক তার আর্থিক সক্ষমতা, ঋণের প্রকৃতি, গ্রাহকের সঙ্গে ব্যাংকের সম্পর্ক এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নেবে।

    সুদ মওকুফের বিষয়ে বিদ্যমান নীতিমালাই বহাল থাকবে। অর্থাৎ, সুদে কোনো ছাড় দিতে হলে বাংলাদেশ ব্যাংকের প্রচলিত নির্দেশনা ও বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।

    তবে সব ধরনের খেলাপি ঋণ এই সুবিধার আওতায় আসছে না। ৬ আগস্ট ২০২৪ থেকে ৩০ জুন ২০২৬ সময়ের মধ্যে সম্পূর্ণ পুনঃতফসিল করা ঋণ, স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের ঋণ এই বিশেষ ব্যবস্থার বাইরে রাখা হয়েছে। ফলে নীতিটি মূলত দীর্ঘদিন ধরে অনাদায়ী থাকা নির্দিষ্ট শ্রেণির খেলাপি ঋণ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে।

    ব্যাংকারদের মতে, বহু বছর ধরে আদালত বা বিভিন্ন জটিলতায় আটকে থাকা কিছু ঋণ আদায়ের ক্ষেত্রে এই উদ্যোগ কার্যকর হতে পারে। এতে ব্যাংকগুলোর হাতে নগদ অর্থ ফিরে আসবে এবং নতুন বিনিয়োগে অর্থায়নের সুযোগ বাড়বে। তবে তারা মনে করছেন, এই সুবিধার অপব্যবহার রোধে কঠোর যাচাই-বাছাই এবং সুশাসন নিশ্চিত করা জরুরি।

    এ কারণে বাংলাদেশ ব্যাংক সার্কুলারে স্পষ্ট নির্দেশনা দিয়েছে, কোনো ঋণগ্রহীতাকে এই সুবিধা দেওয়ার আগে প্রয়োজনীয় সব নথি যাচাই, যথাযথ তদন্ত, ঝুঁকি মূল্যায়ন এবং আইনগত বিষয় নিশ্চিত করতে হবে। বিশেষ এই ‘এক্সিট’ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যে যোগ্য গ্রাহকদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

    ব্যাংক খাত বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ স্বল্পমেয়াদে খেলাপি ঋণ আদায়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে দীর্ঘমেয়াদে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কার্যকর ঋণ মূল্যায়ন, সুশাসন, দায়বদ্ধতা নিশ্চিত করা এবং ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই। কেবল বিশেষ সুবিধা নয়, টেকসই ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কাঠামোগত সংস্কারই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

    সর্বশেষ হালনাগাদ 5 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ব্যাংক হিসাব খুলতে লাগবে না ই-টিআইএন

    ব্যাংক সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার

    ঋণের স্রোতে স্বস্তির হাওয়া

    স্বল্পমেয়াদি সুকুকে নতুন দিগন্ত

    ব্যক্তিগত ঋণের মেয়াদ বেড়ে হলো ৮ বছর

    সঞ্চয়পত্রে বিনিয়োগে বাধা নয়, গ্রাহকসেবায় ব্যাংকগুলোকে নির্দেশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মালয়েশিয়ায় চিকিৎসায় নতুন সুবিধা পেলো শান্তা লাইফের গ্রাহকরা

    খেলাপি ঋণ নিষ্পত্তিতে নতুন পথ

    সিলভার ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছে রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিল

    টাইব্রেকারে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে

    শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ আইভরি কোস্ট অথবা নরওয়ে

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানকে সন্ধানী লাইফের ফুলেল শুভেচ্ছা

    বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড, সতর্ক থাকার আহ্বান

    এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

    তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

    অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক

    চুক্তিভিত্তিক মেয়াদ শেষ, এনবিআরে চেয়ারম্যানকে ঘিরে সমালোচনার ঝড়

    অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদ

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

    ‘সামথিং বিগ’-নিয়ে আসছেন পরীমণি!

    ভরিতে সোনার দাম কমল ৩ হাজার ২৬৬ টাকা

    ব্যাংক হিসাব খুলতে লাগবে না ই-টিআইএন

    এমএসএমইর শক্তিই টেকসই অর্থনীতির ভিত্তি

    ৫৩ বিলিয়ন ডলার কমল ইলন মাস্কের সম্পদ

    ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা

    কর ছাড়ে স্বস্তির বার্তা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.