Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    জুলাই ১৩, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link
    অর্থকাগজ প্রতিবেদন>
     
    দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের রপ্তানি বাড়াতে বড় ধরনের প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে দেওয়া নগদ সহায়তার হার ১ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। নতুন এ সিদ্ধান্তের ফলে রপ্তানিকারকরা আগের তুলনায় তিনগুণেরও বেশি নগদ সহায়তা পাবেন।

    রোববার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। নতুন হার ২০২৬-২৭ অর্থবছরের জন্য কার্যকর হবে।

    সার্কুলারে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে জাহাজীকৃত (শিপমেন্ট) রপ্তানি পণ্যের ক্ষেত্রে ৫ শতাংশ নগদ সহায়তা প্রযোজ্য হবে। এর মাধ্যমে দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো এবং স্থানীয় কাঁচামালের ব্যবহার উৎসাহিত করাই সরকারের লক্ষ্য।

    তবে এই সুবিধা পেতে হলে রপ্তানিকারকদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই বিজিএমইএ, বিকেএমইএ বা স্বীকৃত অন্য কোনো রপ্তানিকারক সংগঠনের বৈধ সদস্য হতে হবে। পাশাপাশি দেশীয় উৎস থেকে সুতা, কাপড়সহ কাঁচামাল সংগ্রহের প্রমাণপত্র আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নির্দেশনার পাশাপাশি ২০০১ ও ২০০৩ সালে জারি করা সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা সার্কুলারের অন্যান্য বিধান আগের মতোই বহাল থাকবে।

    খাতসংশ্লিষ্টরা বলছেন, নগদ সহায়তার হার উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ফলে স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ও কাপড়ের ব্যবহার বাড়বে। এতে দেশের টেক্সটাইল শিল্পে মূল্য সংযোজন বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সম্প্রসারিত হবে এবং আমদানিনির্ভরতা কমবে।

    পোশাক শিল্পের উদ্যোক্তাদের মতে, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা, উচ্চ উৎপাদন ব্যয় এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সরকারের এই সিদ্ধান্ত রপ্তানি খাতকে নতুন গতি দেবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা আরও শক্তিশালী হবে এবং রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

    নগদ ব্যাংক রফতানি

    এই বিষয়ে আরও সংবাদ

    পুঁজিবাজারে কারসাজি: ১৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমান এফ রহমান নিষিদ্ধ

    গত অর্থবছরে রাজস্ব আদায় ৪ লাখ ১০ হাজার কোটি টাকা

    মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

    সরকারি ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা

    একীভূত ৫ ব্যাংকের অনিয়ম তদন্তে ফরেনসিক অডিট চলছে: অর্থমন্ত্রী

    বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে যে শীর্ষ চার দল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ফেসবুক-ইউটিউবের স্থানীয় অফিস ছাড়া সাইবার অপরাধ নিয়ন্ত্রণ কতটা সম্ভব?

    গোল্ডেন বুটের দৌঁড়ে মুখোমুখি মেসি-এমবাপ্পে

    পুঁজিবাজারে কারসাজি: ১৪৯৭ কোটি টাকা জরিমানা, সালমান এফ রহমান নিষিদ্ধ

    গত অর্থবছরে রাজস্ব আদায় ৪ লাখ ১০ হাজার কোটি টাকা

    ডলারের বিপরীতে এক মাসের সর্বোচ্চ অবস্থানে ব্রিটিশ পাউন্ড

    পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

    অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

    মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

    ‘হরমুজ প্রণালি’ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার

    সরকারি ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা

    একীভূত ৫ ব্যাংকের অনিয়ম তদন্তে ফরেনসিক অডিট চলছে: অর্থমন্ত্রী

    বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে যে শীর্ষ চার দল

    ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন মেসি

    এই দলটা কখনোই বিশ্বাস হারায় না: মেসি

    ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

    চীনের সরে যাওয়া বাজার দখলের নতুন সুযোগ
    পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান অটুট

    বিদেশি মূলধন প্রত্যাহারে বাড়ছে শেয়ার বাজারের চাপ

    চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে মৃত্যু ৪৩, ক্ষতিগ্রস্ত সাড়ে ৮ লাখ মানুষ

    ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল

    ‘চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার’ পেলেন প্রণব মজুমদার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.