দেশের বীমা কোম্পানিগুলোর প্রধান নির্বাহ কর্মকর্তা সদস্যদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর মত বিনিময় সভা সংগঠনটির অস্থায়ী কার্যালয় রাজধানীর দিলকুশাস্থ পিপলস্ ইন্স্যুরেন্স ভবনে ২৫ সেপ্টেস্বর বিকেলে অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।
সভার শুরুতেই জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সিইও এস এম নুরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মো. ইমাম শাহীন, জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মো. কাজিম উদ্দিন, এক্সিকিউটিভ মেম্বার ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও নিমাই কুমার সাহা, এক্সিকিউটিভ মেম্বার ও সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শফিক শামীম পিএসসি, ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মো. আবদুল খালেক মিয়া, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এস এম জিয়াউল হক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মো. শামীম হেসেন, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও আবুল কালাম আজাদ, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মানজুর নাদিম, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এ.এন.এম ফজলুল করিম মুন্সী, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মো. গিয়াস উদ্দিন, এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মো. বদিউজ্জামান লস্কর, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির সিইও ড. সারোয়ার জাহান জামিল প্রমুখ। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/সকাল/২৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

