Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    অব্যাহত দরপতনে হতাশ বিনিয়োগকারীরা

    জানুয়ারি ২৯, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের শেয়ার বাজারে দরপতন অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে বেশ উদ্বেগ দেখা দিয়েছে। গত সপ্তাহে শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। তবে চলতি সপ্তাহের প্রথম থেকেই মাথা তুলে দাঁড়াতে পারছে না। অব্যাহত দরপতন শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা তৈরি করছে।

    ২৯ জানুয়ারি বাজার পর্যালোচনায় বর্তমান পতনের পেছনে বড় কোনো কারণ মেলেনি। তবে অর্থনৈতিক নানা প্রতিবন্ধকতা এবং বিদেশী বিনিয়োগ কমে যাওয়া মন্দা পরিস্থিতি ঘনীভূত হয়েছে। যদিও এ মন্দাভাব ধীরে ধীরে কেটে যাবে বলে আশা করা হচ্ছে। গতকাল দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৯১ পয়েন্ট কমে ৫ হাজার ১১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

    এ দিন ডিএসইতে মোট ৩১৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের দিন হাতবদল হয়েছিল ৩২৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। আগের দিনের তুলনায় ২৯ জানুয়ারি লেনদেন কমেছে ১৪ কোটি ১৫ লাখ টাকা বা ৪ শতাংশ। ২৯ জানুয়ারি ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৪টির (৩১ দশমিক ৩৯ শতাংশের), কমেছে ২০৬টির বা ৫২ দশমিক ১৫ শতাংশের ও দর অপরিবর্তিত রয়েছে ৬৫টির বা ১৬ দশমিক ৪৫ শতাংশের।

    ২৯ জানুয়ারি দেশের অপর শেয়ার বাজার সিএসইতে মোট ৪ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের দিন হাতবদল হয়েছিল ১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। ২৯ জানুয়ারি সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯টির, কমেছে ৯৭টির এবং পরিবর্তন রয়েছে ২৫টির। এ দিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩২ পয়েন্টে। আগের দিন সূচক কমেছিল ২১ পয়েন্ট।

    মুনাফায় বেক্সিমকো ফার্মা, লোকসানে শাইনপুকুর- শেয়ার বাজারে তালিকাভুক্ত বেক্সিকো গ্রুপের তিনটি কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) ও অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২৪) অনিরীতি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিক্স লিমিটেড।

    প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় আলোচ্য প্রান্তিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। বাকি দুইটি কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে। ২৯ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

    বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস- কোম্পানিটির চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪ দশমিক ১০ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩ দশমিক ২১ টাকা। এতে করে মুনাফা বেড়েছে শূন্য দশমিক ৮৯ টাকা বা ২৮ শতাংশ। কোম্পানিটির চলতি অর্থ বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭ দশমিক ৮৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৬ দশমিক ৬৯ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ১ দশমিক ১৮ টাকা বা ১৮ শতাংশ। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১১ দশমিক ৩৫ টাকায়।

    বেক্সিমকো- কোম্পানিটির চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ দশমিক ৫৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল শূন্য দশমিক ৮২ টাকা। এতে করে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে নেমেছে। কোম্পানিটির চলতি অর্থ বছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ দশমিক ৭৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল শূন্য দশমিক ০৩ টাকা। এতে করে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে নেমেছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ দশমিক ৫৭ টাকায়।

    শাইনপুকুর সিরামিক্স- কোম্পানিটির চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ দশমিক ০১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল শূন্য দশমিক ০১ টাকা। এতে করে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে নেমেছে। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ দশমিক ৩৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল শূন্য দশমিক ০২ টাকা। এতে করে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে নেমেছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৭ টাকায়।

    সিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। ২৯ জানুয়ারি ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে বলে সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ‘এ’ ক্যাটাগরিতে সিএসইর ডেট বোর্ডের অনুমতি সাপেে বন্ডটির মেয়াদ ২০৩৫ সালের ২২ জানুয়ারি শেষ হবে। এ বন্ডের প্রতি ইউনিটের দাম ১০০ দশমকি ৩১৩৮ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১ হাজারটি করে। এ বন্ড ১২ দশমিক ৮ শতাংশ হারে বছরে দুইবার কুপন দেবে। ●

    অকা/পুঁবা/ফর/রাত/২৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    পূর্বাচলের ক্ষত শুকায়নি, এবার রূপগঞ্জে নতুন উচ্ছেদের শঙ্কা

    চিকিৎসার খরচে বিপর্যস্ত ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সরকারি অধিগ্রহণের উদ্যোগে উদ্বেগ, বসতভিটা অক্ষত রাখার দাবি

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.