Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ৬ আষাঢ়, ১৪৩৩ | ২০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    অর্থনীতির অতিদ্রুত পুনরুদ্ধার করা প্রয়োজন : ডিসিসিআই

    আগস্ট ৭, ২০২৪ ৩:০৬ পূর্বাহ্ণUpdated:আগস্ট ৭, ২০২৪ ৩:০৬ পূর্বাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে অতিসত্বর আইনগতভাবে সিদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং সংশ্লিষ্ট সবাইকে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীদের এ সংগঠন।

    ৬ জুলাই ডিসিসিআই গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেছে, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং প্রতিকূল পরিস্থিতিতে দেশব্যাপী আইন-শৃঙ্খলা পুনঃস্থাপন এবং স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম সচল করার জন্য অতিদ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি বলে মনে করে ঢাকা চেম্বার।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে দেশব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এ ব্যাপক ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে অতিসত্বর যথাযথ পদক্ষেপ নেয়ার মাধ্যমে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেশের মানুষের জীবন-জীবিকা এবং অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এ সময় যথাযথ পদক্ষেপ নেয়া না হলে সাপ্লাই চেইন ব্যাহত হয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং জনদুর্ভোগ আরো বাড়বে বলে মনে করে ডিসিসিআই।

    ঢাকা চেম্বার মনে করে, দেশের বৃহত্তর স্বার্থে অতিদ্রুত পুরোদমে অর্থনৈতিক কার্যক্রম সচল করতে হবে। সাম্প্রতিক অস্থিরতায় দেশের অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে বিবেচিত বেসরকারি খাতকে দ্রুত এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান জরুরি। দেশের বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার দিকেই সংশ্লিষ্টদের সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে বলে অভিমত জ্ঞাপন করেন ডিসিসিআই।

    দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে সহায়ক করার জন্য একটি উপযুক্ত পরিবেশ স্থাপন করতে হবে। একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশে-বিদেশে ব্যবসায়িক আত্মবিশ্বাস এবং কার্যক্রম পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে জানিয়েছেন ঢাকা চেম্বার। শিগগিরই গঠিত হতে যাওয়া, অন্তর্বর্তীকালীন সরকার, বেসরকারি খাত, রাজনৈতিক দলগুলোসহ সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারকে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি শক্তিশালী এবং টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করতে হবে, যার মাধ্যমে সম্প্রতি ঘটে যাওয়া ক্ষয়ক্ষতি অনেকাংশে লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করছে ডিসিসিআই।

    ঢাকা চেম্বার দেশের সামগ্রিক উন্নতির স্বার্থে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের নিমিত্তে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে এমনকি পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করতে বদ্ধপরিকর। ●

    অকা/শিবা/ফর/সকাল/৭ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    অর্থনৈতিক ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার করা

    এই বিষয়ে আরও সংবাদ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    অস্থিরতার মুখে পুরো জ্বালানি খাত

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাত পোহালেই হাইতিকে মোকাবেলা করবে ব্রাজিল

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    সোনার দাম কমলো ভরিতে প্রায় সাড়ে ৪ হাজার টাকা

    ক্ল্যাসিক ও রক গানে আজ মাতাবে বিলাওয়াল ও ঘুণপোকা

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.