Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    কৃষি ঋণ বিতরণে কমেছে

    অক্টোবর ৩০, ২০২৪ ২:৫৬ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই-সেপ্টেম্বর অর্থাৎ এ তিন মাসে কৃষি ঋণ বিতরণ হয়েছে ছয় হাজার ৪৫৮ কোটি টাকা, যা পুরো বছরের লক্ষ্যমাত্রার ১৭ শতাংশ।

    আগের বছরের এই সময়ে বিতরণ হয়েছিল লক্ষ্যমাত্রার ২৫ শতাংশ, যা টাকার অংকে আট হাজার ৮২৪ কোটি ৬৪ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ সূত্রে এমনটি জানা গেছে।

    তথ্য অনুযায়ী, চলতি অর্থ বছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ৩৮ হাজার কোটি টাকা। জুলাই-সেপ্টেম্বর অর্থাৎ এ তিন মাসে কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল নয় হাজার ৫০০ কোটি টাকা।

    সে হিসাবে জুলাই-সেপ্টেম্বর সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে তিন হাজার ৪১ কোটি ৪২ লাখ টাকা কম ঋণ বিতরণ হয়েছে।

    অর্থ বছরের প্রথম প্রান্তিকে কৃষি ঋণ প্রবাহের এ নিম্নগতির জন্য পূর্ব ও উত্তরাঞ্চলের বন্যা এবং ব্যাংকগুলোর তারল্য কমে যাওয়াকে দায়ী করছেন একাধিক ব্যাংকের কৃষি ঋণ সম্পর্কিত কর্মকর্তা।

    তারা বলছেন, আগস্ট-সেপ্টেম্বর মাসে পূর্ব ও উত্তরাঞ্চলে বন্যায় ফসলের মাঠ তলিয়ে যায়। এতে কৃষি কার্যক্রম ব্যাহত হয়। আর জুলাই-আগস্টে রাজনৈতিক অস্থিরতায় ব্যাংকগুলোও কৃষি ঋণ বিতরণ করতে পারেনি। এ সময় বেশ কয়েকটি ব্যাংক তারল্য সংকটে পড়ে। এসব কারণে কৃষি ঋণ বিতরণ ব্যাহত হয়।

    বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মোট ঋণের কমপক্ষে ২ শতাংশ হারে কৃষি ঋণ বিতরণ করছে। এসব কৃষি ঋণ ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে বিতরণ করতে হয়।

    যেসব ব্যাংক লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষি ঋণ বিতরণ করতে পারে না, বাংলাদেশ ব্যাংকে থাকা সেসব ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট থেকে অনর্জিত লক্ষ্যমাত্রার একটি নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হয় এবং অন্য ব্যাংক দিয়ে বিতরণ করা হয়।

    খাদ্য নিরাপত্তার অংশ হিসেবে ২০১০ সাল থেকে সরকার কৃষকের মাঝে অর্থ সরবরাহের লক্ষ্যে প্রত্যেক ব্যাংকের জন্য নির্দিষ্ট পরিমাণ কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করে দেয়।

    চলতি বছরের আগস্ট মাসে অন্তর্বর্তী সরকার দায়িত্বে এলেও কৃষি ঋণ বিতরণে একই নীতি বহাল রাখে। পাশাপাশি পর্যবেক্ষণ অব্যাহত থাকে।

    সব ব্যাংক যাতে কৃষি ঋণ বিতরণ করে, সেজন্য নজরদারি জোরদারের নির্দেশ দেন বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। ●

    অর্থ/কৃষি/ফর/সকাল/৩০ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    জনসচেতনতায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’

    কর্মসংস্থানের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    টেকসই কৃষিই হতে পারে অর্থনীতির ভবিষ্যৎ

    জাতির খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির মেরুদণ্ড কৃষি-গভর্নর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    হরমুজে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার ট্রাম্পের

    ২৬ কার্যদিবসে শেষ বাজেট অধিবেশন, ১০ বিল পাস

    চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী

    ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন যারা

    হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    প্রায় ৭ কোটি বছর পুরনো ডাইনোসর বিক্রি হলো ৫০ মিলিয়ন ডলারে

    মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা?

    সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ

    বৈদ্যুতিক যানবাহন শিল্পে বিনিয়োগের নতুন গতি

    ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন

    হরমুজে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

    দেশে ফেরার আগে বাংলার লোকগানে মুগ্ধ করলেন সানজয়

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.